আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথমবার ১১১ ফুট লম্বা সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগাতে চলেছে এই জেলা

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গা , কালীর পর এবার  বড় সরস্বতী । প্রায় ১১১ ফুটের প্রতিমা তৈরি করে তাক লাগাতে চলেছে দক্ষিণ ২৪ পরগণার বাটানগর নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা। লোহার পাইপের কাঠামোর উপর থার্মোকল, হাজার হাজার বাঁশ ও চট দিয়ে আকাশছোঁয়া সরস্বতী প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ ।

এই প্রথমবার বাংলায় তৈরি হচ্ছে এত বড় সরস্বতী প্রতিমা । তাই দশতলা উঁচু এই প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে উদ্যোক্তাদের তরফে। এই প্রসঙ্গে মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহা জানিয়েছেন,’  প্রতিমার মূল কাঠামোর চারিদিক ব্যারিকেড করা হচ্ছে। তার ভিতর থাকছে লোহার পাইপ দিয়ে তৈরি  কাঠামো। নিউল্যান্ড ময়দানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। তাই জন সমাগম হলে কোন অসুবিধা হবে না ।‘

সেইসঙ্গে কাউন্সিলার আরও জানান, বিশেষ করে ১৮ থেকে ২০ বয়সের যুবক-যুবতীরা সরস্বতী পুজো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তাদেরকে পুজোর সঙ্গে যুক্ত করতে এই নয়া পন্থা নিচ্ছে বাটানগর নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা। অন্যদিকে বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি  ক্লাবের তরফে  নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে । একথায় বলা যায়, এই পুজোর আয়োজন করে রেকর্ড তৈরি করতে চায় উদ্যোক্তারা।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ