৪ জেলার জেলা শাসক পদের জন্য গেল ১২জনের নাম

৪টি জেলার জেলা শাসকদের পদ পূর্ণ করার জন্য যে ১২জন আধিকারিকের নাম পাঠানো হয়েছে তাঁরা সকলেই IAS Cadre’র অফিসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষিত হয়ের গিয়েছে। সঙ্গে সঙ্গে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও। একই সঙ্গে দেশের সব রাজ্যের এবং কেন্দ্রশাসিত এলাকার সব প্রশাসন চলে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের(ECI) আওতায়। এই অবস্থায় রাজ্যে রাজ্যে প্রশাসনিক স্তরে লাগাতার ধাক্কা দিয়ে চলেছে কমিশন। কিছুদিন আগেই বাংলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে কমিশন। সেই ঘটনার রেশ কাটার আগেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে কমিশন এক বিজ্ঞপ্তি জারী করে রাজ্যের ৪টি জেলার জেলা শাসকদের(District Magistrates) তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে নবান থেকে ১২জন IAS আধিকারিকের(IAS Officers) নাম পাঠিয়ে দেওয়া হল জাতীয় নির্বাচন কমিশনের কাছে। সেখান থেকেই ৪টি জেলার জন্য ৪জন আধিকারিকের নাম বেছে নেবে কমিশন। সেই বাছাই ৪জনকেই কমিশন ৪টি জেলার জেলা শাসক পদে নিয়োগের নির্দেশ দেবে রাজ্য প্রশাসনকে(West Bengal State Administration)। সেই নির্দেশ পেয়েই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য প্রশাসন।

এদিন সকালে বাংলার ৪টি জেলার জেলা শাসকদের সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে জাতীয় নির্বাচন কমিশন। এই ৪টি জেলা হল – পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান। যে ৪জন জেলা শাসকের ওপরে কমিশনের কোপ নেমে এসেছে এরা হলেন – পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানভির আফজল, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল অগ্রওয়াল, বীরভূমের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি এবং পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধানচন্দ্র রায়। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই ৪ জেলার জেলাশাসকেরা কেউই কেন্দ্রীয় প্রশাসনিক কৃত্যক বা IAS Cadre’র অফিসার নন। তাঁরা ৪জনই রাজ্য প্রশাসনিক কৃত্যক বা WBCS থেকে পদোন্নতি পেয়ে IAS হয়েছেন। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল। তাই নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৪টি জেলার জেলা শাসকদের পদ পূর্ণ করার জন্য যে ১২জন আধিকারিকের নাম পাঠানো হয়েছে তাঁরা সকলেই IAS Cadre’র অফিসার।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?