সক্রিয় মমতার পুলিশ, কেষ্টগড়ে উদ্ধার ১২ হাজার জিলেটিন স্টিক

রামপুরহাটের কাছে রদিপুর থেকে রবি সকালে উদ্ধার হল ১২ হাজার জিলেটিন স্টিক। এই ঘটনায় মাও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই বড় মাপের বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটল কেষ্টমামার বীরভূমে(Birbhum)। জেলার অন্যতম মহকুমা শহর রামপুরহাটের(Rampurhat) কাছে রদিপুর থেকে রবি সকালে উদ্ধার হল ১২ হাজার জিলেটিন স্টিক(Gelatin Sticks)। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই বিস্ফোরকগুলি কে বা কারা মজুত করল, তা এখনও জানা যায়নি। পুলিশ(Police) পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এর আগেও রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকা থেকে জিলোটিন স্টিক উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই সব ঘটনায় দেখা গিয়েছিল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের নানা পাথর খাদান থেকে ওই সব জিলেটিন স্টিক আনা হয়েছিল। তবে এবারের মতো এত বড় পরিমাণে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনা এর আগে ঘটেনি। সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে বা কারা কোন উদ্দেশ্যে এই জিলেটিন স্টিক ওই পরিত্যক্ত বাড়িতে রেখে গিয়েছিল। 

আরও পড়ুন সম্পত্তি কর বাড়ান, নয়া ফরমান কেন্দ্রের, ক্ষুব্ধ নবান্ন

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সাত সকালেই রামপুরহাট থানার পুলিশ রদিপুরের ওই পরিত্যক্ত বাড়িটিতে হানা দেয়। সেখান থেকেই সেই সময় উদ্ধার হয় ৬০ বাক্স জিলেটিন স্টিক উদ্ধার হয়। বাক্সগুলিতে মোট ১২ হাজার জিলোটিন স্টিক ছিল। প্রতিটি বাক্সে ছিল ২০০টি করে জিলেটিন স্টিক। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কে বা কারা পরিত্যক্ত বাড়িতে জিলেটিন স্টিক মজুত করে রেখেছিল, সেটাও এখনও জানা যায়নি। বিপুল পরিমাণ জিলেটিন স্টিক মজুতের নেপথ্যে ছকই বা কী ছিল, তা-ও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনার পিছনে মাওবাদীদের(Maoist) যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কেননা উত্তর বীরভূম এখন ঝাড়খণ্ডের মাওবাদীদের কাছে অন্যতম যোগাযোগ করার করিডর হয়ে উঠেছে। পুলিশ এখন তাই এই বিস্ফোরক মজুত করার পিছনে মাও সংগঠনের হাত রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখছে। 

Auto Draft

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার