ভারতীয় জল সীমা লঙ্ঘনের অপরাধে গ্রেফতার ১৩ জন বাংলাদেশী মৎস্যজীবী, আটক ট্রলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতীয় জলসীমানা লঙ্ঘন করায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ১৩ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ভারতীয় উপকূল রক্ষীর বাহিনী নজরে আসে একটি সন্দেহজনক ট্রলার। তার পরেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ওই ট্রলারটির কাছে যায় এবং ট্রলারে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসবাদ করেই উপকূল রক্ষী বাহিনী জানতে পারে এই ট্রলারটি বাংলাদেশ থেকে মাছ ধরতে বেরিয়েছিল বঙ্গোপসাগরে।

মাছ ধরার সময় জল সীমানা লঙ্ঘন করে ট্রলারটি। উপকূল রক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে আটক ট্রলারটির নাম “মায়ের দয়া”। ট্রলারটিতে ১৩ জন মৎস্যজীবী ছিলেন। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক করা ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দিয়েছে। ট্রলারটিকে আটক করার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা দায়ের করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ১৩ জন মৎস্যজীবীকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করা হয়।

সম্প্রতি, সুন্দরবনের ঘন জঙ্গল লাগলো এলাকা থেকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী একটি ট্রলার এবং ১৯ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছিল। তারপর আবারও এই ঘটনা ঘটল। ভারতীয় জলসীমানা পেরিয়ে বারবার বাংলাদেশি ট্রলার ও বাংলাদেশী মৎস্যজীবী বঙ্গোপসাগর লাগাওয়া উপকূল এলাকায় প্রবেশ করায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বাংলাদেশী মৎস্যজীবীরা শুধুই কি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে জলের সীমানা লঙ্ঘন করছে নাকি অন্য কোন অভিসন্ধি রয়েছে! তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো