মাঝ সমুদ্রে বিকল ট্রলার, বাংলাদেশে পৌঁছে আটক ১৪ ভারতীয় মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কালীপুজো। চারদিক আলোর রোশনাইয়ে মেতে উঠবে মানুষ। কিন্তু দীপাবলীর আনন্দকে যেন পুরোদমে উপভোগ করতে পারছে না ১৪টি মৎস্যজীবীর পরিবার। সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজ ১৪ জন মৎস্যজীবী। এখন অকূল পাথারে পড়েছে তাঁদের পরিবার। জানা গিয়েছে, ট্রলারটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমার কাছে পৌঁছায়। তারপরে বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে। কিভাবে যে ঘরের মানুষগুলোকে আবার ঘরে ফিরিয়ে আনা হবে তা ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে মৎস্যজীবীরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলী শাঙ্কিজাহান গ্রামের বাসিন্দা। ১৩ অক্টোবর এফবি শুভযাত্রানামে একটি ট্রলারে করে সমুদ্রের মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। ১৮ অক্টোবর গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন আচমকা বিকল হয়ে যায়। ঢেউয়ের ধাক্কা খেয়ে ট্রলার সহ ১৪ জন মৎস্যজীবী পৌঁছায় বাংলাদেশের জলসীমায়। সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই তাঁদের আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড ও সেনা।

১৪ জন মৎস্যজীবীর পরিবারের সদস্যদের দাবি নিশ্চয়ই তাদের বাংলাদেশে আটক করা হয়েছে। কিভাবে এখন আবার সকলকে দেশে ফিরিয়ে আনা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার। এদিকে পরিবারের প্রধান উপার্জনকারী এই ১৪ মৎস্যজীবী। যাদের রোজগারে পেটের ভাত জোটে তাঁরাই যদি নিখোঁজ থাকেন তাহলে সংসার কিভাবে চলবে তা ভেবে পাচ্ছেন না কেউ।

এসপি শুভযাত্রা ট্রলারের মালিক বলেন আমরা এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি । দ্রুত ১৪ জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক প্রশাসন। ইতিমধ্যেই স্থানীয় বিডিওর কাছে আবেদন জানানোর চিন্তাভাবনা করেছেন পরিবারের সদস্যরা। রবিবার সরকারি ছুটির দিন। তাই বিডিও অফিস বন্ধ। সোমবার সকাল হতেই সকলে মিলে বিডিওর কাছে যাবেন বলে জানা গিয়েছে। 

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী