চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেলডাঙাকাণ্ডে ৯০ দিন পার,NIA চার্জশিট দিতে না পারায় ১৫ জনকে জামিন দিল আদালত

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা কাণ্ডের পর ৯০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এনআইএ ধৃতদের বিরুদ্ধে কোন চার্জশিট(Chargesheet) আদালতে জমা দিতে পারেনি। শনিবার এন আই এর বিশেষ আদালতে যে ৩৫ জন ধরা পড়েছিল তাঁর মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করে আদালত। দশ হাজার টাকা বন্ডের বিনিময় জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের গতিবিধির ওপর করা নজর রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছিল মুর্শিদাবাদ জেলার বেলডাঙা(Beldanga)। দফায় দফায় রেল অবরোধ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং পুলিশের গাড়ি ভাঙচুর ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারধরের ঘটনা ঘটে।

রাজ্য পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি(CCTV) ফুটেজ থেকে ধরপাকড় করে ।পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে মামলা নেয় এনআইএ। ওই ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করে। পরবর্তীকালে তাদের হেফাজতে নেয় এনআই এ। কিন্তু ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও আদালতে ধৃতদের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা না পড়ায় তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয় এনআইএ। এরপরই আদালত শনিবার ১৫ জনকে জামিন দেয়। তবে বিচারক কষ্ট জানিয়ে দিয়েছে জামিন পাওয়া ১৫ জন আপাতত কলকাতা পুরসভা এলাকার বাইরে যেতে পারবে না। মামলার কচি সোনা নিতে সশরীরে আদালতে এই ১৫ জনকে উপস্থিত থাকতে হবে। এর আগে বেলডাঙা থেকে ওই অভিযুক্তদের কলকাতায় আনা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। যার জন্য আদালতে শুনানিতে বিঘ্ন ঘটেছিল। সেই জটিলতা এড়াতেই তাদের কলকাতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ওই ১৫ জন আপাতত থাকবে কলকাতা শহরে। বাকি ২০জনকে যথারীতি জেল হেফাজতেই থাকতে হচ্ছে। ঝাড়খণ্ডের মুর্শিদাবাদের পরিচয় শ্রমিক আলাউদ্দিন শেখের(Alauddin Sk.) মৃত্যুর ঘটনায় অশান্ত হয়েছিল বেলডাঙা। গত ১৬ জানুয়ারি আলাউদ্দিনের মরদেহ মুর্শিদাবাদের পৌঁছতেই বিক্ষোভে মানুষ রাস্তায় নামে।

সেই বিক্ষোভ থেকে অশান্তি শুরু হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনাতেই বেশ কয়েকটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। এই শুনানিতে হাইকোর্ট বলেছিল, কেন্দ্রীয় সরকার যদি চায়, এন আই একে দিয়ে বেলডাঙার ঘটনায় তদন্ত করাতে পারে। আদালতের নির্দেশ এই ঘটনা তদন্ত নিয়েছিল আদালতে এনআইএ অভিযোগ করেছিল তদন্ত শুরু হলেও কেস ডাইরি তারা হাতে পায়নি এই নিয়ে আদালতের বারবার প্রশ্নের মুখে পরে রাজ্য সরকার শুধু তাই না অভিযুক্তদের আদালতে হাজিরা নিয়েও টানাপড়েন শুরু হয়েছিল। জেল কর্তৃপক্ষের দাবি ছিল, পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা না থাকায় অভিযুক্তদের আদালতে হাজির করানো যাচ্ছে না । এন আই এর পক্ষ থেকে জানানো হয়, ধৃতদের আদালতে পেশ করার সময় তাঁরা নিরাপত্তার ব্যবস্থা করবে। দীর্ঘ টালবাহনা চলার পর ফেব্রুয়ারিতে অভিযুক্তদের আদালতে হাজির করানো হয়। পরে এনআইএ আদালতে জানায় তারা কেস ডায়েরি হাতে পেয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ