শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর করে ফ্ল্যাট দখলের অভিযোগ! বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। আজ, বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। তবে শুধুই ফ্ল্যাট দখল নয়, তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। তৃণমূলের ভেঙে দেওয়া কমিটির সহ-সভাপতি পদে ছিলেন জয়প্রকাশ। এদিন তাঁকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয়। ২০১২ সালে বিধাননগর এলাকার এ.ই.৩৩৭ নম্বর ফ্ল্যাটটি ভাড়া নেন জয়প্রকাশ মজুমদার। ২০১৫ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, তারপর আর নতুন করে কোনও চুক্তি করেননি তিনি। পুরনো চুক্তির নবীকরণও করা হয়নি। বেআইনিভাবে সেই থেকেই ফ্ল্যাটটি দখল করে রেখে দিয়েছেন তৃণমূল নেতা। এমনটাই অভিযোগ।

আরও পডুন: ‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

ওই ফ্ল্যাটের মালিক জয়প্রকাশকে বারবার ছেড়ে দিতে বলেন। আইনি নোটিসও ধরান। কিন্তু জয়প্রকাশ বা তাঁর পরিবারের কেউই সেই বিষয়ে কোনও গুরুত্ব দেননি। কর্ণপাত করেননি ফ্ল্যাট মালিকের কথা। উল্টে তৃণমূল নেতা জয়প্রকাশ ওই ফ্ল্যাটের মালিককে কটূক্তি করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে আজ, বুধবার ওই ফ্ল্যাটের সামনে বিক্ষোভ দেখান কয়েকজন এলাকাবাসী। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা। একজন বিক্ষোভকারীর গায়ে হাত তোলার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকেই জয়প্রকাশকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে।

বেঙ্গালুরু থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায়, ব্যাগে মুখ ঢেকে খড়দহ থানায় সোমনাথ দে

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?