বসন্ত শেষে গরমের ঝড়ো ব্যাটিং শুরু চলতি সপ্তাহে

Share:

নিজস্ব প্রতিনিধি:   ঝড়ো ব্যাটিংয়ের পথে এবার এল নিনো। ফাগুনের শুরুতে আগামী কয়েকদিনে ৩৩- ৩৪ ডিগ্রি পথে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার বদলে এখন উষ্ণ দখিনা বাতাসের দাপট বাড়বে। এ সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কেবল ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। 

দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। ২৩ বা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বসন্তের আবহাওয়া পাওয়া যাবে। ফেব্রুয়ারির শেষ দিকেই রীতিমতো গরমের অনুভূতি রাজ্যে। এই মাসের শেষে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৩ বা ৩৪ এর কোঠায়। চলতি সপ্তাহে রাতেও শীতের আমেজ ক্রমশ গায়েব হবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের মধ্যে আরো দু’ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন: পুরুলিয়া নয়, দোলে ঘুরে আসুন লাল রঙের গ্রাম শিউলিবোনাতে, কীভাবে যাবেন?

উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব ক্রমশ কমবে। বেলা বাড়লে উষ্ণ দখিনা বাতাসের দাপট বাড়বে বুধ বৃহস্পতিবার থেকেই। দক্ষিণবঙ্গে শীতের আমেজ গায়েব হলেও উত্তরবঙ্গে বজায় থাকবে হালকা কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার জেরে কমতে পারে দৃশ্যমানতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা প্রবল। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও।

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী