প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ১৮৪ চিকিৎসক নিয়োগ করল রাজ্য

রাজ্যে ক্ষমতায় আসার পর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের চার মেডিকেল কলেজ হাসপাতাল (Medical College Hospital)-সহ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বাড়তি চিকিৎসক নিয়োগ করা হবে। সেই বৈঠকের পর বুধবারই রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ করল স্বাস্থ্য ভবন। ওইদিন স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বাড়তি চিকিৎসক নিয়োগের এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগনা প্রায় সমস্ত জেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, কালিম্পঙ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিঙ, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নাম থাকা ১৮৪ জন চিকিৎসককে সংশ্লিষ্ট সিএমওএইচ এর আকছে আগামী ৩১ জানুয়ারির মধ্যে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত রাজ্যে ক্ষমতায় আসার পর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কোভিড কালে এই ব্যবস্থার সুফলও মিলেছিল হাতেনাতে। রাজ্যে চালু হয়েছে টেলিফোনে কাউন্সেলিং ব্যবস্থাও। এবার শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবার মান বাড়াতে চিকিৎসক নিয়োগ করল স্বাস্থ্য ভবন।

উল্লেখ্য যদি আবার কোভিড পরিস্থিতি তৈরি হয় তাহলে হাসপাতালগুলিতে কীভাবে চিকিৎসা হবে, তা নিয়ে গত ডিসেম্বর মাসে কোভিড চিকিৎসার মহড়া হয় বিভিন্ন হাসপাতালে। সেই মহড়ার প্রথম দিনেই রাজ্যের ৪৪টি সরকারি হাসপাতাল ঝালিয়ে নেয় তাদের স্বাস্থ্য পরিষেবা। কলকাতার ৫টি, দক্ষিণ ২৪ পরগনার এম আর বাঙুর ছাড়াও রাজ্যের ৩৮টি হাসপাতাল স্বাস্থ্য ভবনের দেওয়া চেকলিস্ট মিলিয়ে রিপোর্ট তৈরি করার কাজ সম্পূর্ণ করে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?