ফাল্গুনে চড়চড়িয়ে বাড়ছে পারদ, কলকাতায় তাপমাত্রা পেরাল ৩০ ডিগ্রি, উত্তরবঙ্গে ৩৩

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও ফেব্রুয়ারি শেষ হয়নি তার মধ্যেই গরমে হাসফাঁস করছে রাজ্যবাসী। লাফিয়ে বাড়ছে দিনের তাপমাত্রা। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা পার করেছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। আবহাওয়া দফতর জানিয়েছে চলতি মাসে শেষে আরও বাড়বে গরম। শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। এখনই যদি এইভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে আগেমীদিনে কি হবে তা ভাবলেই ভয় ধরছে মনে।

আলিপুর আবহাওয়া দফর জানিয়েছে, বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

আরও পড়ুন: চুলের যাবতীয় সমস্যা দূর করে সজনে পাতা, জেনে কিন কীভাবে ব্যবহার করলে মিলবে উপকার

 হাওয়া অফিস জানিয়েছে,  আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের কলকাতা,  হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূল সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।  বাগডোগরায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি হলেও  আগামী এক সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার