সরকারি হাসপাতালে রমরমিয়ে চলছে দালালচক্র, পুলিশের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা নিয়ে রোগী ভর্তি চক্র কলকাতার দুই হাসপাতালে। পুলিশের জালে দুই দালাল। কলকাতা মেডিক্যাল  কলেজ ও হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় খালিদ পারভেজকে। এসএসকেএম থেকে গ্রেফতার করা হয়েছে রাহুল সিংকে।হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল কলকাতা পুলিশ। তারপর খালিদ ও রাহুলকে এসএসকেম ও মেডিক্যাল কলেজ থেকে গ্রেফতার করা হয়। দুজনেই দালালচক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। শুক্রবার রাতেই এই দুই হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দারা। আগে থেকেই খবর ছিল তাঁদের কাছে।  

দুই দালালের মধ্যে একজন বীরভূম জেলার মারগ্রাম থানার শিলা গ্রামের বাসিন্দা , অন্যজনের বাড়ি কলকাতার ললিত ব্যানার্জি স্ট্রিটে। খালিদ পারভেজ এবং রাহুল সিং দালাল চক্রের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিল তা তদন্ত করে দেখছে গোয়েন্দারা। দুজনকেই হাসপাতাল থেকেই গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জেরা করা হবে । খালিদ ও রাহুলের কাছ থেকে জানতে চাওয়া হবে এসএসকেএমও কলকাতা মেডিক্যাল কলেজের দালাল চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত।

হাসপাতালে দালালচক্র নতুন কিছু নয়। কলকাতার অধিকাংশ সরকারি হাসপাতালেই দালালদের সমস্যা রয়েছে। রোগী হাসপাতালে ভর্তি হতে চাইলেই যে বেড পাবেন সে নিশ্চয়তা নেই। কারণ এই দালালদের রমরমা। দালালদের প্রচুর পরিমাণ টাকা দিয়ে তবে রোগীকে হাসপাতালে ভর্তি করা যায়। রোগ ব্যাধি তো আর আর্থিক অবস্থান দেখে আসে না। বহু মানুষ রয়েছেন যাদের অবস্থান হয়তো দারিদ্রসীমার নীচে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাঁদের ক্ষমতা নেই বেসরকারি নামী দামি হাসপাতালে চিকিৎসা নেওয়ার। সেই সব মানুষগুলোর তো এই সরকারি হাসপাতালই ভরসা। অথচ দালাল ছাড়া উপায় নেই। পুলিশের এই অভিযান অনেক সাধারণ মানুষের জীবনে আশার সঞ্চার ঘটাচ্ছে তা বলা বাহুল্য।

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল