ত্রিকোণ প্রেম! সিউড়িতে আদিবাসী মহিলাকে নির্যাতনে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : বীরভূমের সিউড়িতে আদিবাসী মহিলার ওপরে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্ত। সুকু সোরেন ও বাবলু টুডু নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  রবিবার রাতে আমগাছি গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। মহিলার মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতাকে প্রথমে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির আমগাছি গ্রামের বাড়ির কাছেই জঙ্গল থেকে উদ্ধার হয় এক আদিবাসী মহিলা। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন তিনি। ছেলে মহিলার বাবার বাড়িতে থাকে। রবিবার রাতে প্রতিবেশীরা মহিলার চিৎকার শুনতে পান। চিৎকার শুনেই দৌড়ে যান তাঁরা। সেখানে গিয়ে জঙ্গলের মধ্যে  মহিলাকে উদ্ধার করে। তাঁর মুখে আঘাত রয়েছে। মহিলার বাবা জানিয়েছেন, চুরি করতে এসে বাধা পেয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। মাথায় আঘআত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্তে সিউড়ী থানার পুলিস। কি ঘটনা তা জানতে হাসপাতালে আসেন আদিবাসি নেতা রবীন সোরেনও। মেডিক্যাল পরীক্ষার দাবি তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত সুকু সোরেনের সঙ্গে একটা সম্পর্ক ছিল ওই মহিলার। পরে অন্য়ত্র আরও একটি সম্পর্কে জড়ান ওই মহিলা। এই ঘটনার জেরেই ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়েছিন অভিযুক্ত। তার সঙ্গে আরো একজন ছিল। সুকুর সঙ্গী বাবলু টুডুকেও গ্রেফতার করেছে পুলিশ। মারধরের ঘটনায় বাবলু টুডু সাহায্য করেছিল বলে জানা গিয়েছে। অভিযুক্তদের ছবি বর্ধমানে মহিলাকে দেখানো হলে তিনি অভিযুক্তদের চিহ্নিত করেছেন। তারপরেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর