রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যবিত্তকে স্বস্তি দিল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। আজ, শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট ৫.২৫ শতাংশই থাকছে। যার ফলে বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই। মধ্যপ্রাচ্য অশান্ত, ডলারের নিরিখে রেকর্ড পতন হয়েছে ভারতীয় মুদ্রার। তাই সকলের ধারণা ছিল এই দফায় রেপো রেট বৃদ্ধি করবে আরবিআই। যদিও সেই পথে হাঁটতে দেখা গেল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে।

তিনদিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর আজ, শুক্রবার রেপো রেট নিয়ে ঘোষণা করেছে আরবিআই। সেই ঘোষণায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ‘ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বের অর্থনীতি সঙ্কটের মধ্যে থাকলেও, ভারত সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। এই বছর দুর্বল বর্ষার কারণে কৃষিকাজে সমস্যা দেখা দেবে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতির গ্রোথে প্রভাব পড়তে পারে। যার ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে পর্যাপ্ত জোগান মজুত থাকায় সঙ্কট দেখা দেবে না দেশে।’

আরও পডুন: পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

আপাতত রেপো রেট ৫.২৫ শতাংশ থাকায় বাড়ছে না লোনের ইএমআই বা কিস্তি। আরবিআই রেপো রেট বাড়ালে, ব্যাঙ্কগুলিও ঋণে সুদের হার বৃদ্ধি করত। কিন্তু মধ্যবিত্তকে সেই দিক দিয়ে স্বস্তি দিয়েছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে জিডিপি ৭.৬ শতাংশে অপরিবর্তিত রেখেছে। মার্চ-এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ৩.৭ শতাংশে স্থিতিশীল ছিল। সিপিআই ইনফ্লেশন ৫.১ শতাংশ থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে আরবিআইয়ের তরফে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি