দেশে ফেরার আগেই পুলিশের জালে দুই মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার আগে পুলিশের জালে দুই মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী।আবারো সাফল্য বাগদা থানা পুলিশের। বাংলাদেশের ফিরে যাওয়ার আগেই পুলিশের জালে দুই বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাগদা থানার চুয়াটিয়া মাথাভাঙ্গা মোড়ে টহল দেওয়ার সময় দুই মহিলাকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে ধৃত দুই মহিলা আজমিরা খাতুন, ও শিরিনা খাতুন বাংলাদেশের সারসা জেলার বাসিন্দা। পাঁচ মাস আগে বেআইনিভাবে বিনা পাসপোর্টে এদেশে অনুপ্রবেশ করে।

এরপর মুম্বাইতে পার্লারে কাজ করতো। মঙ্গলবার রাতে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বাগদা থানা এলাকায় এসেছিল। দুই মহিলাকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিকে,বাংলাদেশে শান্তি ও চিন্ময় প্রভুর মুক্তি কামনায় বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ-বিশ্বমাতা মন্দিরে গীতা মহাযজ্ঞ এবং মহানাম সংকীর্তন।সমীরেশ্বর ব্রহ্মচারীর উদ্যোগে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ এবং বিশ্বমাতা মন্দিরে প্রাঙ্গণে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশের শান্তি ফিরে আসার শুভ কামনা নিয়ে হাজার মানুষের অংশগ্রহণে অখণ্ড গীতা মহাযজ্ঞ এবং মহানাম সংকীর্তন, প্রার্থনা সভা অনুষ্ঠিত হল ৷

নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে যাতে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার না হয় তার জন্যই এই বিশেষ যজ্ঞ এবং হরে কৃষ্ণ নাম সংকীর্তনের উদ্যোগ৷ শ্রীমদ্ভাগবত গীতার ৭০০ শ্লোকের প্রতিটি পাঠের সাথে সাথে যজ্ঞে আহুতি প্রদান করা হয় ৷ বিশেষ উল্লেখ্য এই যজ্ঞ বেদী নির্মাণের সময় কুরুক্ষেত্রের জ্যোতিস্মরের মাটিও মিশিয়ে দেওয়া হয় ৷ যজ্ঞবেদীতে ছিলেন চারবেদের ব্রাহ্মণ ৷ সমীরেশ্বর ব্রহ্মচারী নিজে অর্ধূযরূপে যজ্ঞ পরিচালনা করেন ৷ শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী জানান,এই যজ্ঞের সামগ্রী বা সমিধও নির্মাণ করা মানবজীবনের কল্যাণকারী বিভিন্ন দ্রব্য দিয়ে ৷ এখানে সমিধ তৈরি করা হয়েছে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, আখরোট, চন্দনগুঁড়া, কিমমিস, খেঁজুর, আমলকি, হরিতকি, বহেরা, ঢ্যাপ, ধান, যব, তিল, সর্ষে সহ বিভিন্ন হোমসামগ্রী দিয়ে ৷ এর সঙ্গে মেশানো হয় খরিদ, আপামাং, পিপল, শিরিষ, শমীক, আকন্দ, বেল, পলাশ সহ বিভিন্ন গাছের কাঠের গুড়ো ৷ যজ্ঞে ব্যবহৃত হয়েছে আম, কাঠাল, নিম, বেল, চন্দন, পলাশ, যগডুমুর, জয়ন্তী সহ বিভিন্ন কাঠ এবং খাঁটি গব্য ঘি ৷

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!