নবদ্বীপে ভোটের আগেই রামধাক্কা সিপিএমের, দুই পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিধানসভা ভোটের আগেই নবদ্বীপে রামধাক্কা সিপিএমের। ভালুকা গ্রামপঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। বুধবার (১ এপ্রিল) তৃণমূল প্রার্থী তথা পাঁচ বারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার সমর্থনে আয়োজিত জনসভায় ঘাসফুলের পতাকা তুলে নিলেন সিপিআইএমের পঞ্চায়েত প্রধান হবিজুল মণ্ডল ও সদস্য আক্কেল মণ্ডল। আর তাতেই বদলে গেল পঞ্চায়েতের শক্তির সমীকরণ। সিপিআইএমকে হটিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শাসকদল তৃণমূল কংগ্রেস। এই দলবদলের ফলে শাসকদলের পায়ের তলার মাটি অনেকটাই শক্ত হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন ভালুকায় নবদ্বীপ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে এক জনসভা ছিল। ওই জনসভা হয়ে উঠল যোগদান সভা। তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার হাত থেকে ঘাসফুলের  পতাকা নিলেন সিপিআইএম নেতা তথা পঞ্চায়েত প্রধান হবিজুল মণ্ডল ও সদস্য আক্কেল মণ্ডল। ভোটের মুখে দলবদল করা নিয়ে হবিজুল মণ্ডল জানান, তিনি  আগে  তৃণমূলেরই প্রধান ছিলেন। কিন্তু গত পঞ্চায়েতে টিকিট না পাওয়ার কারণে সিপিআইএম থেকে দাঁড়িয়েছিলেন। তাঁর সমর্থিত বেশ কয়েকজন প্রার্থী জয়লাভ করেছিলেন। ফলে পঞ্চায়েতের ক্ষমতা হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে বাংলা ছাড়া করতে এবং এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করতে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হলেন।

ভালুকা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের জয়ী সদস্য ছিলেন আটজন। বিজেপির ৬ জন, তৃণমূলের তিনজন ও নির্দল একজন। কিছুদিন আগে দুজন সিপিআইএম পঞ্চায়েত সদস্য তৃণমূলে নাম লেখানোয় শাসকদলের শক্তি বেড়ে দাঁড়িয়েছিল ৫। এদিন   প্রধান এবং অপর এক সদস্যর যোগদানের ফলে মোট সংখ্যাটি দাঁড়াল ৭। অর্থাৎ পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল শাসকদল।

এদিনের সভায় তৃণমূল নেতা তথা নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, ব্লক সভাপতি কল্লোল কর সহ তৃণমূলের জেলা নেতৃত্ব হাজির ছিলেন। সভায় বিমানকৃষ্ণ সাহা বলেন, ‘পাঁচবারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সততার কারণে সাধারণ  মানুষের কাছে জনপ্রিয়। তাই জয়লাভ শুধু সময়ের অপেক্ষা।’

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক