৫ বছরের শিশুকে নিয়ে ট্রেনে চেপে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধরা পড়লেন মহিলা যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী। ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মালদা জিআরপি(GRP) থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন(Malda Town Station) পৌঁছালে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ। সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশু ছিল। মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ছিল ব্রাউন সুগারের(Brown Sugar) প্যাকেট। মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম, সামিনা খাতুন। স্বামী হজরত আলি। স্বামী পেশায় দিনমজুর। জানা গিয়েছে মহিলা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল। মহিলার বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায়।

কামাক্ষা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায়(Farakka) নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৯৪ ব্রাউন সুগার। আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৪০ লক্ষ টাকা। অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতের পেশ করে পুলিশি হেফাজতে নেয় জিআরপি থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে তদন্তে শুরু করেছে পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে,টেন্ডার নিয়ে শাসক দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুলে সোচ্চার দলেরই বেশ কয়েকজন সদস্য। অভিযোগ জমা পরল মালদহ জেলা শাসক দপ্তরে। এদিকে, টেন্ডার নিয়ে প্রধান এবং দলেরই সদস্যদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় থমকে পড়েছে উন্নয়নের কাজ অভিযোগ এলাকাবাসীদের। মালদহের হবিবপুর ব্লকের(Habibpur Block) বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুজা হাঁসদার বিরুদ্ধেই একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এদিন মালদা জেলাশাসকের(DM) কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন। নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন । বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে । বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এসব বিষয়ের এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে।

এদিকে ,যার বিরুদ্ধে অভিযোগ বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাঁসদা এব্যাপারে কোনরকম মন্তব্য করেন নি।তবে এই বিষয়ে বুলবুল চন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব দাগা জানান, দলেরই প্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ তিনিও পেয়েছেন। আমরা চাই স্বচ্ছ ভাবে টেন্ডার হোক এবং এলাকার উন্নয়ন হোক কারণ এই টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে এলাকায় বিগত কয়েক মাস ধরে উন্নয়নমূলক কাজ একেবারে থমকে পড়েছে।এদিকে টেন্ডার নিয়ে এই ধরনের জটিলতার সৃষ্টি হওয়ায় এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে না যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি এলাকায় উন্নয়ন হোক।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর