কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আচমকাই উল্টে গেল শিলিগুড়িগামী সরকারি বাস।  শনিবার ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কানকি ফাঁড়ি সংলগ্ন মনরো এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে । এদিনের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলকাতার দুই মহিলা। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ২০ জনের। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রীবাহী বাসটি শনিবার কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় গাড়ির গতিবেগ বেশি থাকায় ডালখোলা পেরিয়ে মনোরা এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি । আর তাতেই প্রাণ হারালেন বছর ৩৫ রীতা বিশ্বাস এবং ৪০ বছরের ইন্দ্রাণী রায় । তারা দুজনেই কলকাতার বাসিন্দা।  তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

এদিনের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানকি পঞ্চায়েতের প্রধান কৌসর আলম। সেখানে গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে আহত যাত্রীদের শারীরিক অবস্থা কেমন তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে।  এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা