SIR শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২, ক্ষুব্ধ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR শুনানির কাজ শুরু হয়ে গিয়েছে। সেই শুনানিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নোটিশ পেয়েছেন বহু নো ম্যাপিং ভোটার।  SIR-র কাজ শুরু সময় থেকে আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। SIR শুনানিতে ডাক পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার লেদারঘাট গ্রামের বাসিন্দা ৬৫ বছরের রোহিমা বিবি। অন্য়দিকে, স্বরূপনগরের স্বরূপদা গ্রামে সুলতান সরদার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । দুজনেই ডাক পেয়েছিলেন SIR শুনানিতে।

জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর থানার লেদারঘাট গ্রামের বাসিন্দা ৬৫ বছরের রোহিমা বিবিকে শুক্রবার ডেকে পাঠানো হয়েছিল। এই নোটিশ পাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিবারের সদস্যরা চিকিৎসকরে কাছে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, শুনানির আতঙ্ক কাজ করছিল। সমস্ত নথি নিয়ে তাঁকে শুনানি কেন্দ্রে যেতে বলা হয়েছিল। কিন্তু ভয় পাচ্ছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার স্বরূপদা গ্রামের বাসিন্দা সুলতান সরদার। তাঁর সঠিক নথি না থাকায় চিন্তা বেড়েছিল। তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। গত ২৭ ডিসেম্বর স্বরূপনগরের বিডিও অফিসে শুনানির জন্য গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে জানানো হয়েছিল,সুলতান সরদারের দেওয়া ডকুমেন্টে সমস্যা রয়েছে। তারপর থেকেই আতঙ্ক তাডা় করে বেড়াচ্ছিল সুলতানবাবুকে।  বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তিকিৎসকের কাছে নিয়ে যেতে যেতে মৃত্য হয়েছে তাঁর।

SIR আতঙ্কে ক্রমগাত মৃত্যুর ঘটনায় প্রথম থেকে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এই মৃত্যুগুলোতেও সুর চড়িয়েছে তৃণমূল। প্রতিবাদ জানিয়েছে মৃতের পরিবারও।

 

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়