ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বানারহাট: নাবালিকাকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অপরাধে দুই যুবককে ২৫ ও ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত।  ২০২৩ সালে গ্রেফতার করা হয়েছিল দুই জনকে। মাত্র ২ বছরের মধ্যে মামলার রায় ঘোষণা করলেন জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর।

জানা গিয়েছে, কয়েক বছর আগে জলপাইগুড়ির বানারহাট এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করে ২ যুবক। তারা ২ জনেই বন্ধু। ধর্ষণের ভিডিও করেছিল অভিযুক্তরা। সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্তরা। ভয়ে প্রথমে বাড়িতে কিছু বলতেও পারেনি সে। পরে বাধ্য হয়ে পরিবারের কাছে বিষয়টি সে জানায়। সেই সময় অন্তস্বস্তা হয়ে পড়েছিল নাবালিকা। তারপরেই ২০২৩ সালে বানারহাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ দায়ের হওয়ার পরেই ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষ করে চার্জশিট জমা পরে আদালতে। নাবালিকা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ায় ডিএনএ পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজেটিভ আসে। মোট ১২ জনের সাক্ষ্যে নেওয়া হয়। সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারক দুজনকে দোষী সাব্য়স্ত করেন।

শুক্রবার তাদের সাজা ঘোষণা হয় জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতে। একজনের ২৫ বছর, অন্যজনের ২০ বছরের সাজা হয়। কারাদণ্ডের পাশাপাশি নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভসেস অথরিটিকে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লড়াইয়ের পরে অবশেষে বিচার পেয়েছে নির্যাতিতা।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের