জাল পাসপোর্ট চক্রে মুর্শিদাবাদ থেকে এসটিএফের জালে ২ ‘জেএমবি’ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে একের পর এক জালিয়াতিকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা সহ বিভিন্ন জায়গায় থেকে তদন্ত করে পুলিশের কাছে উঠে আসছে একাধিক তথ্য। এবার মুর্শিদাবাদ থেকে অসম এসটিএফের জালে আটক ২ যুবক। বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিনের সদস্য বলেই অনুমান পুলিশের। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের সঙ্গে তারা যুক্ত বলে খবর। বুধবার রাতে বেঙ্গল এসটিএফের সঙ্গে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায় অসম এসটিএফ। ধৃতদের কাছ থেকে নথি ও পেন ড্রাইভ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হরিহরপাড়া থেকে মহম্মদ আবাস ও মিনারুল শেখকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের দাবি, তারা বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিনের সদস্য। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে চারটি মোবাইল ও একটি পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। তবে ধৃতদের সম্পর্কে অতিরিক্ত কোনও তথ্য মেলেনি।জানা গিয়েছে, ইতিপূর্বে জাল পাসপোর্ট চক্রের সন্ধানে নেমে অসমের ধুবরি এলাকায় তল্লাশি চালায় অসম এসটিএফ। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে বাংলার জেএমবি মডিউলগুলির সরাসরি যোগ রয়েছে বলে সূত্রের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করেই মুর্শিদাবাদের দুজনের খোঁজ মিলেছে বলেই পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে জাল পাসপোর্ট চক্রে মূল অভিযুক্তের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। গতকাল এক ডাকঘর কর্মীকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত।

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচরের সাহায্য নিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের