গজলডোবায় বুনো হাতির হামলায় মৃত স্কুল পড়ুয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি :  কীর্তন দেখে বাড়ি ফেরার পথে বুনো হাতির হামলায় মৃত্যু ২ স্কুল পড়ুয়ার। এক সপ্তাহে পর পর ৩জনের মৃত্যু হয়েছে হাতির হামলার।

জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত দুধিয়া গ্রামের বালুচর এলাকায় ঘটনাটি ঘটেছে। কীর্তনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল বছর ১৯-র নারায়ন দাস ও বছর ১৬-র তুষার দাস। দুজনেই গজলডোবা হাইস্কুলের ছাত্র। নারায়ণ দাস দ্বাদশ শ্রেণির এবং তুষার দাস দশম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার ভোররাতে এক অনুষ্ঠান থেকে ফিরছিল ৬ জন কিশোর। পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকা এক বুনো হাতির সামনে পড়ে যায় তারা। কোনো রকমে পালানোর চেষ্টা করলেও বাকিরা পালাতে পারলেও ২জন পারেনি।  হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে মৃত্যু হয়েছে ২ জনের।

স্থানীয় সূত্রে খবর, বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিন হানা দিচ্ছে তিস্তার চড় এলাকায়। ভুট্টা খেয়ে ক্ষেত তছনছ করে চলে যাচ্ছে। কিন্তু এই নিয়ে বনদফতর উদাসীন বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হলেও বনদফতরের কোনও কর্মী না পৌঁছানোয় ক্ষোভ ছড়িয়েছে। পরে বনদফতরের কর্মীরা এসে দেহ দুটি উদ্ধার করে। ক্ষতিপূরনের পাশা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে