এই মুহূর্তে

মালদায় উচ্চমাধ্যমিক সংসদের প্রস্তুতি সভা, ২০২৫ – এর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে একাধিক নির্দেশ

নিজস্ব প্রতিনিধি,মালদা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদায় এক প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য(Chiranjib Bhattacharya)। এদিন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। সভায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার(Malda) উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা।

বৈঠকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি। এদিকে,ডেঙ্গু(Dengu) আক্রান্ত হয়ে মৃত্যু ব্যবসায়ীর ।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ব্যবসায়ীর নাম বিষ্ণু বসু (৫২)। মছলন্দপুর রাজবল্লভপুর এলাকার বাসিন্দা তিনি। ব্যবসায়িক কাজে দুদিনের জন্য তিনি হায়দ্রাবাদ(Heydrabad) গিয়েছিলেন। সেখান থেকে জ্বর নিয়ে শুক্রবার বাড়িতে ফেরেন। সামান্য জ্বর থাকায় তিনি বাড়িতে ফিরে লোকাল ডাক্তার দেখান ও ব্লাড টেস্ট করান।

তবে জ্বর বেড়ে যাওয়ায় রবিবার রাতে তাকে পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়। রাজ্য এবং রাজ্যের বাইরেও তার পোল্টি ব্যবসা ছিল। এলাকার মন্দির মসজিদ তৈরি ও সংস্কার থেকে শুরু করে মানুষের সমস্ত ধরনের বিপদে তিনি সাহায্য করতেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

শুনানি কেন্দ্র তাণ্ডবের ঘটনায় ইআরওকে চিঠি দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক, কী লিখলেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ