বাংলার ২২০৮টি বুথ নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলার প্রায় ৮০ হাজারের বেশি বুথে ফর্ম বিলি এবং ডিজিটাইজ পর্ব চলছে। এই আবহে দেখা গিয়েছে, বাংলার প্রায় ২,২০৮টি বুথের থেকে কোন‌ও ফর্ম ফেরত আসেনি। যার অর্থ দাঁড়াচ্ছে, এইসব বুথে বিলি করা এবং ডিজিটাইজ করা ফর্মের সংখ্যা এক‌। এমনকী এই তথ্যের নিরিখে দাঁড়াচ্ছে, বাংলার দু’হাজারেরও বেশি বুথে কোনও মৃত, একাধিক জায়গায় নাম থাকা ভোটার এবং স্থানান্তরিত ভোটার নেই! এটা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করল নির্বাচন কমিশন। আর এই হিসাব প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। যা নিয়ে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে এই তালিকার শীর্ষে আছে দক্ষিণ ২৪ পরগনা। ২,২০৮টি বুথের মধ্যে শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই আছে ৭৬০টি বুথ। এই তথ্য হাতে পাওয়ার পর ডিইও’‌দের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এমনকী নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের নানা জেলা মিলিয়ে মোট ২২০৮টি বুথে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম ফিরে এসেছে। আর তাতেই নির্বাচন কমিশন মনে করছে, ওই সব বুথে কোনও মৃত, স্থানান্তরিত ভোটার অথবা একাধিক জায়গায় নাম থাকা ভোটারের কোনও তথ্য মেলেনি। এটা কেমন করে সম্ভব!‌ তবে বাস্তবে এমনটাই ঘটেছে বলে নির্বাচন কমিশনের দাবি।

ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আইপ্যাক ঢুকে পড়েছে ডাটা এন্ট্রিতে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি। পাল্টা ভাবের ঘরে চুরি করছেন বিরোধী দলনেতা বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার। তার উপর রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরে গিয়ে নানা দাবি করে এসেছেন বিরোধী দলনেতা। যদিও তাঁকে আজ গো–ব্যাক স্লোগান শুনতে হয়েছে বিএলও রক্ষা কমিটির পক্ষ থেকে। দক্ষিণ ২৪ পরগনার ৭৬০টি বুথে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম পূরণ হয়ে ফেরত এসেছে। দ্বিতীয় স্থানে আছে পুরুলিয়া। সেখানে ২২৮টি বুথেরও সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়েছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে মুর্শিদাবাদ (২২৬) এবং মালদায় (২১৬)। আর শেষে রয়েছে আলিপুরদুয়ার (৩), কোচবিহার (২), দার্জিলিং (২), কালিম্পং (১), উত্তর কলকাতা (১) ও পশ্চিম বর্ধমান (১)।

অন্যদিকে নদিয়া–১৩০, বাঁকুড়া–১০১, হাওড়া–৯৪, পুর্ব মেদিনীপুর–৯০, বীরভূম–৮৬, উত্তর ২৪ পরগনা–৮২, জলপাইগুড়ি–৫৬, হুগলি–৫৪, দক্ষিণ দিনাজপুর–৪০, পশ্চিম মেদিনীপুর–১৫, উত্তর দিনাজপুর–১১,পুর্ব বর্ধমান–৯, আলিপুরদুয়ার–৩, কোচবিহার ও দার্জিলিং দুটো করে এবং কালিম্পং, কলকাতা উত্তর ও পশ্চিম বর্ধমান জেলায় ১টি করে বুথেও একই ঘটনা ঘটেছে। এই ২২০৮টি বুথ ছাড়াও এমন বহু বুথ আছে যেখানে হাতে গোনা কয়েকটি এনুমারেশন ফর্ম ফেরত আসেনি। বাকি প্রায় সব ফর্মই সুচারুভাবে জমা পড়েছে। এই হিসাবও প্রকাশ করেছে নির্বাচন কমিশনই। তাই এই সমস্ত বুথ‌ই এখন নির্বাচন কমিশনের নজরদারির মধ্যে এসেছে। আর নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, সংশ্লিষ্ট সব ইআর‌ও এবং ডিইওদের জানানো হয়েছে আগামিকাল মঙ্গলবার বেলা ১০টার মধ্যে নিজেদের স‌ই করে রিপোর্ট জমা দিতে হবে।

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু