সিকিমে ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আড়াই বছরের শিশু-সহ মৃত্যু মহিলা পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার নিউ ব্যারাকপুরের একটি পরিবার। শীতকালীন ছুটি উপভোগ করতে সপরিবারে রওনা হয়েছিলেন উত্তর সিকিম। সারাদিনের ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটক হোটেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরেন শাসমল দম্পতি। ঘটনাস্থলেই প্রাণ হারান নিউ ব্যারাকপুর সুকান্ত সরনীর বাসিন্দা শোভনের স্ত্রী পিয়ালী ও তাঁদের ২ বছরের মেয়ে। গুরুতর আহত হন শোভন। বর্তমান শোভন সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।শোভনের স্ত্রী ও তাঁদের মেয়ের দেহ হাসপাতাল মর্গে রয়েছে।

এলাকাবাসীরা জানিয়েছে, গত ২৩ তারিখ শোভন সহ তার স্ত্রী পিয়ালী ও তাঁদের মেয়ে উত্তর  সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায়। গত ২৮ তারিখ দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা। শোভন আপাতত চিকিৎসাধীান রয়েছে।

জানা গিয়েছে, ৬ জন পর্যটককে নিয়ে ফিরছিল ওই গাড়ি। পেয়ং জেলায় লামাতেনের কাছে সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। একজন বাদে বাকিরা গুরুতরভাবে জখম। তুষারাবৃত রাস্তায় চাকা পিছলেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তাছাড়াও কুয়াশা তো ছিলই।

এদিকে মর্মান্তিক এই পথ দুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আপাতত মৃত স্ত্রী ও সন্তানের দেহ তাঁদের নিজ বাসভবন নিউ ব্যারাকপুর সুকান্ত সরণিতে আনার চেষ্টা করা হচ্ছে। এরপরই শেষকৃত্যু সম্পন্ন হবে বলে জানান পরিবারের সদস্যরা।

 

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা