ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, তার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার বৃদ্ধ পাল্লা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, তার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুণ্ডা। আজ, শুক্রবার (৭ অগস্ট) সকালে বিশ্বজিতের মৃতদেহ স্থানীয় খেলার মাঠের পাশে দেখতে পায় স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন৷ ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ এবং যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতাল পাঠায়৷

অভিযোগ, দিন তিনেক আগে ক্লাবের টিভি দেখা নিয়ে স্থানীয় বাসিন্দা নিতাই-টোটনের সঙ্গে চরম ঝামেলা হয় বিশ্বজিতের। সেই ঝামেলা অব্যাহত ছিল। পরিবারের অভিযোগ, ঘটনার পরেই নিতাই বিশ্বজিৎকে খুনের হুমকি দেয়। কিন্তু তাতেও শান্তি হয়নি টোটনদের। গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁরা। আর পাশের মাঠে তাঁর গলায় ফাঁস দিয়ে পিটিয়ে খুন করে নিতাই টোটনরা৷ 

আরও জানা যায়, বিশ্বজিৎ ভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন ৷ কয়েক মাস আগে বাড়ি ফিরেছেন৷ মা এবং বড় ভাইয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। বউ বাপের বাড়িতে থাকায় বেশিরভাগ সময় রাতে ক্লাবে বসে টিভি দেখতেন তিনি। বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ যখন ভাত খেতে বসেছিল, তখনই এলাকার নিতাই টোটনরা তাঁকে ডেকে নিয়ে যায়। ভাত খেয়ে তাঁদের সঙ্গে চলে যান তিনি। মদ্যপ অবস্থায় তাঁকে খুন করে টোটনরা। খুনের ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর তদন্ত নেমে টোটনকে আটক করেছে পুলিশ৷

আদালতে বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক