কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

কোলে নিজের নাতি, 'বাচ্চা চোর' সন্দেহে দিদিমাকে বেধড়ক মার! আটক এক মহিলা। তুমুল শোরগোল হাবড়া রেলওয়ে স্টেশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার! আটক এক মহিলা। তুমুল শোরগোল হাবড়া রেলওয়ে স্টেশনে। ঘটনার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পেয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাবড়া স্টেশন চত্বরের আশে পাশের মানুষজন। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেন হাবড়া পুলিশ প্রশাসন। পিঙ্কি শিকদার নামে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি বিরাটি যাওয়ার উদ্দেশ্যে নাতিকে কোলে নিয়ে স্টেশনে এসেছিলেন হাবড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগর থুবা শিমুলতলা এলাকার বাসিন্দা সারথি বারুই। নাতিকে কোলে নিয়ে ওই বৃদ্ধা ট্রেনের জন্যে স্টেশনে অপেক্ষা করছিলেন।

অভিযোগ, সেই সময় কয়েকজন মহিলা তাঁকে দেখে রটাতে শুরু করে যে, বৃদ্ধার কোলে থাকা শিশুটি নাকি চুরি করা! বৃদ্ধা তাঁদের বারবার জানাতে থাকেন, কোলের শিশুটি তাঁর মেয়ের ঘরের ছেলে। কিন্তু তাঁর কোনও কথাই শোনেননি অভিযুক্ত মহিলাগণ। বরং বৃদ্ধার চুলের মুঠি ধরে তাঁকে স্টেশনের মধ্যেই বেধড়ক মারধর করে তাঁরা। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, ঘটনার সময় এক রেল পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি ওই বৃদ্ধাকে কোনও সাহায্য করেননি। হামলাকারীদেরও বাধা দেননি। এরই মধ্যে স্টেশনে উপস্থিত কয়েকজন মহিলা ‘বাচ্চা চোর’ তকমা দিয়ে ঘটনার লাইভ সম্প্রচার শুরু করে দেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর হাবড়ার নাগরিক সমাজ ও বিভিন্ন মহল তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। আর অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষজন। এরপরই রেল পুলিশ ভাইরাল ভিডিওর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান এবং পরে তাঁকে আটক করেন। এ বিষয়ে বনগাঁ জিআরপি থানার আধিকারিক নয়ন পাত্র জানিয়েছে ন, ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করার কাজ চলছে। যাঁদের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম