প্রেমে প্রত্যাখ্যাত হয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, বেধড়ক মার বাবাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। খবর পেয়ে ছাত্রীর বাবা মেয়েকে রক্ষা করতে গেলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। অবশেষে দত্তপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান তরুণী ও তাঁর বাবা। শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইমানুল হক ওরফে শুভ।যে অভিযোগটি উঠেছে সেটা শুক্রবারের ঘটনা।পাশাপাশি পরিবারের দাবি, রাস্তায় আসা যাওয়ার পথে তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করতেন যুবক। শুক্রবার ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। ইমানুল তাঁর রাস্তা আটকে দাঁড়ান। আবার প্রেমের প্রস্তাব দেন। সরাসরি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রী। অভিযোগ, তার পরেই ওই যুবক ছাত্রীকে অ্যাসিড হামলার হুমকি দেন ও রাস্তার মধ্যে ছাত্রীর শ্লীলতাহানি করেন। বাবা বাধা দিতে গেলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তখন গ্রামবাসীরা ওই ছাত্রী ও তাঁর বাবাকে উদ্ধার করেন। পরে বাবা এবং মেয়ে দু’জনে চিকিৎসা করিয়ে দত্তপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছিল পলাতক। পরে মুক্তারপুরের ওই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) তাঁকে বারাসাত আদালতে হাজির করানো হবে।

ওই ছাত্রীর কথায়, গত চার বছর ধরেই ইমানুল হক তাঁকে বিরক্ত করছে। শুক্রবার ওর প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার মুখে অ্যাসিড ছুড়বে বলে হুমকিও দিয়েছে। ঐ ছাত্রী জানান, ‘আমি ভয়ে তখন বাবাকে সব কথা জানাই। তখন আমাকে মারধর করতে শুরু করে। আমার জামা ছিঁড়ে দেয়। বাবা এলে বাবাকেও মারধর করে।’

ছাত্রীর বাবা বলেন, ‘আমি গিয়ে দেখি মেয়েকে মারধর করছে ছেলেটি। ঠেকাতে গেলে আমাকেও মারধর করে। তখন স্থানীয়েরা ছুটে এসে আমাদের উদ্ধার করেন। গাড়ির ব্যবস্থা করে তাঁরাই আমাদের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।’

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের