শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই বিপত্তি, সন্দেহজনক কী দেখেই দেহ নিয়ে ছুটল পুলিশ?

Share:

নিজস্ব প্রতিনিধি: দাহ করার জন্য সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে। মরদেহ পৌঁছেও গিয়েছিল শ্মশানে। তখনই আচমকা সেখান থেকে দেহ তুলে নিল পুলিশ। তরিঘরি পাঠানো হল স্থানীয় হাসপাতালে। কিন্তু হঠাৎ এরকমটা কেন করল পুলিশ?

পরিবারের হাতে মৃতের ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় সন্দেহ হয় শ্মশানকর্মীদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে। সেখানেই দাহকাজ বন্ধ রেখে মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শ্মশান চত্বরে।

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার গাড়াপোতা এলাকার বাসিন্দা ধ্রুব কুণ্ডু। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স ছিল ৬৫ বছর। পরিবারের দাবি, রবিবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেন পরিবারের সদস্যরা।

এরপর মৃতদেহ দাহ করার জন্য তাঁরা নিয়ে যান বনগাঁ শ্মশানে। কাগজপত্র পরীক্ষা করা হয় সেখানে। কিন্তু মৃতদেহ দেখেই সন্দেহ হয় বনগাঁ শ্মশানের কর্তব্যরত কর্মীদের। তাঁদের দাবি, ওই দেহের গলায় একটি দাগ ছিল, যা স্বাভাবিক নয়।

বনগাঁ পুরসভার পুরপ্রধানকে বিষয়টি জানানো হয় শ্মশানের তরফে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ছোটে শ্মশানে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এই বিষয় তদন্ত করবে বলেও জানিয়েছে। মৃতের পরিবার থেকে এখনও কিছুই জানা যায়নি। এই মৃত্যু কি স্বাভাবিক নাকি ইচ্ছাকৃত খুন করা হয়েছে? এই নিয়ে রহস্যের মধ্যে রয়েছে পুলিশ।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…