‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার ঝোড়ো নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর করেন রোড–শো। আর সেটা করেন পানিহাটিতে। এখানে বিজেপি প্রার্থী অভয়ার মা। এখানে রোজই টানটান প্রচার হচ্ছে। আর সেখানেই রোড–শো করার পর পথসভা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আগামী ২৩ এপ্রিল মোট ১৫২ আসনে ভোট। এখন শেষবেলার প্রচার তুঙ্গে উঠেছে। আর এখান থেকেই দলের নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছেন অভিষেক যে, বিজেপি প্রার্থী তথা অভয়ার মাকে যেন কোনও কড়া ভাষায় বা খারাপ ভাষায় আক্রমণ করা না হয়।

এদিকে আরজি কর হাসপাতালের ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেমন ভূমিকা ছিল এবং রাজ্য সরকার কতটা সাহায্য করেছিল সে কথা মনে করিয়ে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটির মাটিতে দাঁড়িয়ে বলেন, ‘‌আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সমর্থক, সৈনিক যাঁরা, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাতজোড় করে আবেদন, কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবেন না। আমাদের দল এটা আমাদের শেখায়নি। আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, সারা বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করেছিল। মহিলাদের মায়েদের লড়াইকে আমি ধর্মতলা মেয়ো রোডে ২৮ আগস্ট একটি সভা থেকে বলেছিলাম, আপনাদের লড়াইকে আমরা সম্মান জানাই, আপনাদের কুর্নিশ জানাই। যে ঘটনা ঘটেছিল, তার নিন্দা আমরা সবাই করি।’‌

অন্যদিকে এই নির্বাচনে বিজেপি ওই ঘটনাকে হাতিয়ার করে ঘরে ফসল করতে চাইছে। তাই অভয়ার মাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছে। যার প্রেক্ষিতে ডায়মন্ডহারবারের সাংসদের জবাব, ‘‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন ৯ আগস্ট। দু’দিন পরে অভয়ার পরিবারের সঙ্গে উনি দেখা করেন। প্রথমদিন উনি বলেছিলেন, পরিবার যা বলবে আমি তাই করব। যদি ওঁরা সিবিআইকে কেস ট্রান্সফার করতে বলে, আমরা তাই করব। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে এখনও শাস্তি সিবিআই দিতে পারেনি। দেড় বছর ধরে তদন্ত চলছে। বিজেপি প্রার্থীকে শুধু এতটুকু অনুরোধ, হাতজোড় করে বলছি, অভয়ার ঘটনা যাতে বাংলায় না ঘটে, পুনরাবৃত্তি না হয় তার জন্য রাজ্য সরকার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছে। সেই বিল রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দেড় বছর আগে পাঠিয়েছে। আমার আবেদন, আপনারা যদি সত্যিই চান, এরকম ঘটনা বাংলায় না হয়, তা হলে দয়া করে প্রধানমন্ত্রীকে বলবেন রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে। যাতে অপরাজিতা বিল পাস হয়। আমরা এটা নিয়ে রাজনীতি করি না। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেস এই ঘটনায় শাস্তি চেয়েছিল এবং বিজেপি তা চায়নি বলেই অভিযোগ করেন অভিষেক। এই বিষয়ে আজ তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতার দাবি, ‘‌সাধারণ মানুষকে বলছি, আমরা আরজি কর হাসপাতালের ঘটনার সঙ্গে যুক্ত হত্যাকারীদের বিচার চাই দাবি তুলেছিলাম। সাধারণ মানুষের দাবি ছিল, যাঁরা দোষী তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর বিজেপির দাবি ছিল, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি কোনওদিন দোষীদের শাস্তি চায়নি। বিজেপি আজকে যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, আমরা দৃঢ় বিশ্বাস পানিহাটির মানুষ এটার জবাব দেবেন। বিজেপির প্রার্থী আমার মাতৃতুল্য। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুটি ধরে আমি নিয়ে আসব। আমি তৃণমূলের সৈনিকদের বলব, কোনও অপশব্দ তাঁর বিরুদ্ধে ব্যবহার করবেন না। তিন তাঁর সন্তানকে, কন্যাকে হারিয়েছেন। মানুষ দুঃখে, কষ্টে, চাপে পড়ে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। আমরা প্রত্যেকটা মহিলাকে সম্মান করি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা।’‌

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা