জাল নোট দিয়ে কেনাকাটার অভিযোগ, বারুনি মেলা থেকে আটক মহিলা

গত ১৬ মার্চ থেকে ঠাকুরনগরে শুরু হয়েছে বারুনি মেলা। প্রতিবছরের মতো এ বছরও লাখো লাখো মানুষ মেলায় ভিড় জমিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে জাঁকজমকভাবে আয়োজিত হয় বারুনি মেলা (BARUNI MELA)। জেলার পাশাপাশি রাজ্য বা দেশের নানা প্রান্ত থেকে মেলায় আসেন ভক্তরা। লাখো লাখো ভক্তদের ঢল নেমে আসে মেলা প্রাঙ্গণে। বেশিরভাগ মতুয়ারাই ভিড় জমান জেলার এই সর্ববৃহৎ মেলায়। মতুয়াদের কাছে এই মেলা যেন ধর্মের প্রতীক। বারুণী মেলার অন্যতম ঐতিহ্য এখানকার পুণ্যস্নান। যেখানে হাজার হাজার ভক্তরা যোগ দেন। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়িতে আয়োজিত হয় এই মেলা। এই মেলা বছরের পর বছর ধরে ঠাকুরনগরের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত ১৬ মার্চ থেকে ঠাকুরনগরে শুরু হয়েছে বারুনি মেলা। প্রতিবছরের মতো এ বছরও লাখো লাখো মানুষ মেলায় ভিড় জমিয়েছেন। সম্প্রতি তার মধ্যেই হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা যায়, জাল নোট দিয়ে মেলায় কেনাকাটা করছিলেন এক মধ্যবয়সী মহিলা। তিনি মেলার একটি দোকান থেকে কিছু কেনাকাটার পর একটি নোট দেন। নোটটি হাতে নিয়েই জাল নোটের মতো সন্দেহ হয় ব্যবসায়ীর। সঙ্গে সঙ্গেই টুনি বিষয়টি মেলা কর্তৃপক্ষকে জানান। এরপর মহিলাকে আটক করেন মেলা কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়েই মেলা প্রাঙ্গণে উপস্থিত হন পুলিশ, এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। এবং তাঁর কাছ থেকে বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করেন। মেলার ওই ব্যবসায়ী দাবি করেন, আগের দিনও তার দোকানে ২০০ টাকার একটি জাল নোট দিয়ে কেনাকাটা করেছিলেন ওই মহিলা, তাতেই তাঁর সন্দেহ উস্কে যায়। মহিলাকে এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। কোথা থেকে তিনি এই জাল নোট পেলেন। তিনি কোথায় থাকেন, তাও জানা যায়নি। তা খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশ।

এই বিষয়ে মেলার স্বেচ্ছাসেবক ইনচার্জ জানিয়েছেন, ‘কয়েকদিন ধরেই মেলার মাঠে এ ধরনের একটি চক্র সক্রিয় রয়েছে। নিয়মিত আমরা অভিযোগ পাচ্ছি। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’ তবে এই ঐতিহ্যবাহী মেলায় এমন ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে কেন্দ্র করে ঠাকুরনগরে বসে বিশাল মতুয়া মেলা। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে তাঁর আবির্ভাব দিবস পালন করা হয়। ১৮১২ সালে অধুনা গোপালগঞ্জ জেলার সাফলাডাঙা গ্রামে এক নমঃশূদ্র কৃষক পরিবারে জন্ম তাঁর। পরে তাঁর আদর্শ ও দর্শনের ভিত্তিতেই গড়ে ওঠে মতুয়া ধর্ম। মতুয়া ধর্মে ‘হরি বোল’ ধ্বনিকে শক্তির উৎস মানা হয়। তবে ২০১৯-এ বড়মার বড় নাতি শান্তনু ঠাকুর বিজেপির সংসদ হওয়ার পরে বারুনি মেলার অনুমতি এবং দখলদারি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল ঠাকুরবাড়িতে। যদিও বহু বছরের তিক্ততা ভুলে এ বছর চলছে বারুনি মেলা। প্রয়াত বড়মা বীণাপাণিদেবীর দুই ছেলে বিবাদ ভুলে একজোট হয়ে মেলার দায়িত্ব নিয়েছেন।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক