শিক্ষকের রহস্যমৃত্যু, আত্মহত্যার নেপথ্যে কী কারণ? মিলল সুইসাইড নোট

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুর দিনেই সব শেষ। বাংলা নববর্ষের দিন সকালেই বিষাদের ছায়া কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেরিয়া গ্রামে। এখানেই বাড়ি ছিল স্কুল শিক্ষক প্রণব পতিত নাঁইয়ার। তিনি শিক্ষকতা করতেন জয়নগরে টিএস সনাতন হাইস্কুলে। এদিন হঠাৎ-ই সকালে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ উদ্ধার। তাঁর সঙ্গে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

সূত্রের খবর, ২০১২ সালে চাকরি পেয়েছিলেন প্রণব। এখনও বিয়ে করেননি। নতুন বাড়িও হচ্ছিল। তারমধ্যেই আচমকা এ ঘটনায় শোকের ছায়া পরিবারে। শোকের ছায়া এলাকায়। প্রিয় শিক্ষককে হারিয়ে শোকে কাতর পড়ুয়ারাও। সূত্রের খবর, প্রণবের ঘর থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে আবার লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তাহলে কী কারণে আত্মহত্যা? তৈরি হয়েছে ধোঁয়াশা।

পরিবারের থে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বেশ দুশ্চিন্তায় ছিল প্রণব। প্রায় সারাক্ষণই ফোন দেখতো সে । প্রণবের বাবা সুভাষচন্দ্র নাঁইয়া বলছেন, “আমার তো একটাই ছেলে। সারাক্ষণ তো ফোন ঘাঁটত। চাকরির বিষয়ে সব শুনছিল, দেখছিল। ওইসব নিয়েই চিন্তা করছিল। আমি বলি চাকরিটা যাক তারপর তো ভাববি, এখন কেন এসব ভাবছিস! ওর কোনও দেনাও ছিল না। তাও এই কাণ্ড করে ফেলেছে।” খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই