এই মুহূর্তে

হাড়হিম দৃশ্য! সন্তোষপুর স্টেশনে রক্তারক্তি ঘটনা, রেললাইনে ব্যক্তির ঘাড়ে ছুরির কোপ

নিজস্ব প্রতিনিধি, সন্তোষপুর: সাতসকালেই দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ কাণ্ড। বুধবার এক ব্যক্তিকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শেখ নুরুদ্দিন।

জানা গিয়েছে, বুধবার সন্তোষপুর রেলস্টেশন এর কাছে রেল লাইনের ধারে নুরুদ্দিন বসে নেশা করছিলেন বলে অভিযোগ। তার সঙ্গে আরও একজন যুবক ছিলেন বলে জানা গিয়েছে। আচমকাই এক অজ্ঞাত পরিচয় যুবক এসে নুরুদ্দিনের ঘাড়ের ওপর একের পর এক ছুরির কোপ মারতে থাকে। সঙ্গে সঙ্গে নুরুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন। সেই সময়ে ছুরি মেরে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত যুবক। স্থানীয়রা তাকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পাশাপাশি আহত নুরুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আহতের খোঁজ নিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকের সঙ্গে আক্রান্ত ব্যক্তির কোন সম্পর্ক রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে হাসপাতালে গিয়ে আহতের সঙ্গে কথা বলেছে পুলিশকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ধারে বসে নেশা করছিলেন দুজন। আচমকাই একজন পেছন থেকে এসে একের পর এক ছুরি মারতে থাকে নুরুদ্দিনকে। মুখে মাস্ক থাকায় প্রথমে বুঝতে পারা যায়নি। ছুরি মেরেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু স্থানীয়রা বলে তাকে ধরে ফেলে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধামসা-মাদলের তালে ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা

দীর্ঘদিন পলাতক থাকার পর তমান্না খুনে গ্রেপ্তার সাবির, ধৃতের সংখ্যা বেড়ে ১১

কাশ্মীরের টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে,চটকাতলায় অভিনব উদ্যোগ

অপরাজিতার পাপড়ি থেকে তৈরি ‘ব্লু টি’, রোজগারের নয়া দিশা দেখাচ্ছে কৃষকদের

ফের চলন্ত মেট্রোর সামনে যাত্রীর মরণঝাঁপ, ব্লু -লাইনে ট্রেন চলাচল ব্যাহত

বিধানসভা ভোটে ‘মোদি-শাহ-জ্ঞানেশের’ বিরুদ্ধে বাঙালির লড়াই, জানিয়ে দিল তৃণমূলপন্থী বিদ্ধজনরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ