রক্তাক্ত একাদশীর সকাল! বারুইপুরে উদ্ধার নলিকাটা যুবকের দেহ, পাশে মদের বোতল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: দশমী কাটতে না কাটতেই চাঞ্চাল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। একাদশীর সকালেই গলার নলি কাটা অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। স্থানীয়রাই সর্বপ্রথম দেহটি দেখতে পায়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

সূত্রের খবর, বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনী কাঠের ব্রীজের কাছে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রথমে বুঝতে না পারলেও কাছে গিয়ে দেহটি দেখতে পায়। এদিন সকালে স্থানীয়রা যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় একটি দেহ পড়ে থাকতে দেখে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারাই দ্রুত খবর দেয় পুলিশে। যুবকের মৃতদেহের পাশেই পড়েছিল একটি মদের বোতল। মৃত যুবক এলাকার কেউ নয় বলে জানা গিয়েছে। ফলে ওই যুবককে নিজের কাছে এনে খুন করা হয়েছে, নাকি অন্য কোথাও খুন করে এখানে ফিরে যাওয়া হয়েছে তা তদন্ত চলছে।

দশমীর পরের দিন একাদশীর সকালে মৃতদেহ উদ্ধারের পর সরল পড়ে গেছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অন্ধকার নামলেই এলাকায় মদের আসর বসে। বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে মদের আসল বসায়। এই কারণেই অপরাধের ঘটনা ঘটছে। বাইরে থেকে লোক এসে মদের আসর বসানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে খুন বলে অনুমান তদন্তকারীদের। কারা, কী কারণে খুন করল, তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার