প্রতিবেশী কাকুর কুকীর্তি, লাগাতার ধর্ষণে গর্ভবতী ১৬ বছরের কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি : প্রতিবেশী কাকুর কুকীর্তির জেরে গর্ভবতী হয়ে পড়েছে নাবালিকা। সেই মামলায় ২৫ বছরের সশ্রম কারাদন্ডের সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। কারাদণ্ডের সঙ্গে জারিমানও করা হয়েছে তাকে। জরিমানা না দিলে আরও ২ বছরের কারদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কয়েক মাস আগে খেলতে যাওয়ার সময় নাবালিকাকে নিজের বাড়িতে ডাকে বছর ৫০-র ওই প্রতিবেশী।  ফাঁকা বাড়িতে ওই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশ ওই কাকু। এরপর থেকে দিনের পর দিন নাবালিকাকে ভয়ও দেখাতে থাকে। বাড়িতে নাবালিকাকে না বলার জন্য ভয় দেখানো হয়। ভয় পেয়ে বাড়িতে কিছু বলেনি সে। কয়েকমাস পরে নাবালিকার শরীরে মাতৃত্বের লক্ষণ ফুটে উঠতে শুরু করে। মেয়েকে দেখেই সন্দেহ বয় মায়ের। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নাবালিকাকে জিজ্ঞাসা করা হলেই বিষয়টি সে জানায়। তারপরেই প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। শুরু হয় তদন্ত। আদালতে মামলা চলতে থাকে। নাবালিকার সঙ্গে এই ধরনের কুকীর্তি করার কারণে পকসো আদালতে মামলার শুনানি হয়েছে।

অবশেষে ঘটনার ৮ মাস পরে দোষী ব্যক্তিকে ২৫ বছরের সশ্রম কারাদন্ডের সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। পাশাপাশি জরিমানাও করা হয়েছে দোষীর। সেই জরিমানা না দিলে আরও ২ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নাবালিকাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য লিগাল এইড সার্ভিসকে নির্দেশ দিয়েছেন।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!