ঘাটালে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ ,ভগবানপুরে বেপরোয়া গতির বলি ২

Share:

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর: দুই মেদিনীপুর জেলায় পরপর দুটি ঘটনায় মৃত্যু হল তিনজনের। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর(Medinipur) জেলায় ঘাটালে । মৃত ছাত্র ঝাড়গ্রাম জেলার বাসিন্দা।ঘাটাল পলিটেকনিক কলেজের ছাত্রাবাস থেকে মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেম ঘটিত কারনেই কী মেধাবী ছাত্রেরএই মৃত্যু? এই উত্তর খুঁজছে পুলিশ ।আজ মঙ্গলবার সকালে ঘাটাল পলিটেকনিক কলেজের ছাত্র সায়ন গিরি নামে প্রথম বর্ষের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় কলেজের পাশের রাজ বয়েজ এন্ড গার্লস হোস্টেলের ছাদ থেকে।

কলেজের অন্যান্য ছাত্ররা জানান, সায়নের বাড়ি ঝড়গ্রাম(Jhargram) জেলার আগুই বানি এলাকায়। এই মৃত্যুর পেছনে প্রেম গঠিত কোনো কারণ থাকতে পারে বলে অনুমান অন্যানদের । তার এক বন্ধু বলেন, কয়েকদিন থেকেই কোন এক মেয়ের সাথে তার কোন তর্ক-বিতর্ক চলছিল। প্রেম ঘটিত কারণেই মনোমালিন্যের দরুন এই মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা অন্যান্য বন্ধুদের। মৃত্যুর খবর জানতে পেরে মৃতদেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ঘাটাল(Ghatal) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সায়নের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে। পুলিশ মৃত ছাত্রের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে ।প্রাথমিক তদন্তে প্রণয় ঘটিত কারণেই এই মৃত্যু বলে পুলিশের অনুমান। অপরদিকে প্রচন্ড গতিতে ছুটে আসা মোটর বাইক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ইটের দেওয়ালে ।

এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার যাদব পুষ্করণি এলাকা। মঙ্গলবার বেলা ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে । মৃত্যু হয় ভগবানপুর গ্রামের সাহানওয়াজ খান ও বচ্ছিপুরের শেখ আসফাকের । ভগবানপুর(Bhagabanpur) থেকে বাজকুলের দিকে প্রচন্ড গতিতে যাচ্ছিল বাইকটি । আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে । প্রচণ্ড ধাক্কায় পাকা দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে যায় । দুই বাইক আরোহী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের