মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হাতির। ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে ডাউন লাইনে খড়্গপুরগামী জনশতাব্দীর ধাক্কায় ২ শাবক সহ ১ পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। বন দফতর এবং রেল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে।

জানা গিয়েছে, লাইন পার হতে গিয়ে ৩ হাতির মৃত্যু হয়েছে। অভিযোগ, বনদফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, রেলকে হাতি আসার বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু রেল জানিয়েছে, তাঁদের কাছে কোনও খবর ছিল না। বৃহস্পতিবার  গভীর রাতে বাঁশতলা স্টেশনের কাছে ডাউন লাইনে আসছিল খড়্গপুরগামী জনশতাব্দী। ওই সময়েই ২ শাবক নিয়ে পার হচ্ছিল পূর্ণবয়স্ক হাতি। বুঝতে না পেরে ট্রেনটি চলার পর জানা যায়, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ হাতির।

জানা গিয়েছে, বাঁশতলা স্টেশনের কাছে হাতি দেখতে পেয়ে বনদফতর ও হুলা পার্টি সেগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু হুলা পার্টির তাড়া খেয়ে নিরাপদ জায়গায় যাওয়ার পরিবর্তে বিপদের মধ্যেই চলে যায় হাতি ৩টি। অভিযোগ, প্রশিক্ষিত হুলা পার্টি না থাকার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। রেলমন্ত্রক যে জোনগুলোকে হাতির করিডোর বলে উল্লেখ করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব ও উত্তর সীমান্ত যেমন আছে তেমনই দেশের উত্তর-পূর্ব সীমান্তও রয়েছে। গোটা ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

হাতিগুলোকে ধাক্কা মারার পর দাঁড়িয়ে যায় ট্রেনটি। তড়িঘড়ি বনদফতরকে খবর দেওয়া হয়। ক্রেনে করে দেহগুলো সরানোর কাজ করা হয়। যার ফলে দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যহত হয়ে পড়ে। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে ক্ষুব্ধ যাত্রীরা। বন দফতর ও রেল উভয়কেই দায় নিতে হবে বলে ক্ষোভ জানিয়েছেন তাঁরা।

অন্য়দিকে, ময়নাগুড়ি ব্লকের রামসাই জলঢাকা নদীর চড়ে মিলল হাতির দেহ। হাতির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বজ্রাঘাতে মৃত্য়ু হতে পারে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুরো বিষয়টি জানা যাবে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই