মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: মজার ছলে ৬ বন্ধু মিলে স্নান করতে নেমেছিল কাঁসাই নদীতে। কিন্তু সেখানেই মৃত্যু লুকিয়ে রয়েছে ঘুণাক্ষরেও টের পায়নি তারা। স্নানের পরে ৩ জন উঠতে পারলেও তলিয়ে গিয়ে বাকি ৩ জনের  মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার কাঁসাই নদীর এনিকেত বাঁধের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে খড়্গপুর থানার পুলিশ। মৃতরা নিখিল (১৬), জেনিথ (১৭), ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তিনজনেই খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ছয় বন্ধু মিলে কাঁসাই নদীর অ্যানিকেত বাঁধ সংলগ্ন এলাকায় ঘুরতে এসেছিল। মজার ছলে তারা নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করতে নেমে ৩জন নদীর অনেক গভীরে চলে যায়। সেখান থেকে উঠে আসতে পারেনি তারা।  আচমকাই তলিয়ে যায় তারা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে ৩ বন্ধু বাকিদের খুঁজে না পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উদ্যোগে নদীতে তল্লাশি চালানো হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিন কিশোরকে নদী থেকে উদ্ধার করা হয়। ৩ জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর লোকাল থানার পুলিশ। নদীর ধারে কেন গিয়েছিল,  কোনওরকম নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ৩ জনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি