তিন নাবালিকাকে অপহরণের ১০ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: নাবালিকা অপহরণের ঘটনার ১০ ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করল নাবালিকাদের। তিন নাবালিককে আপহরনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে। পুলিশ অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাতে উদ্ধার করে তিন নাবালিকাকে। এই ঘটনা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা(Gopiballavpur P.S.) এলাকার। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুই যুবকের নাম শেখ সারিফুল এবং শেখ নাজিমুদ্দিন।

এদের বাড়ি হাওড়া(Howraha) এলাকায়। অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে গত ছয় সাত মাস ধরে হাওড়া এলাকার কিছু রাজমিস্ত্রী নির্মান কাজের জন্য রয়েছেন।অভিযোগ এদের মধ্যে কয়েকজন গ্রামের কম বয়সী মেয়েদের উত্যক্ত করত। অভিনয় সহ নানা কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো। বৃহস্পতিবার গ্রামের দশম শ্রেনীর তিন স্কুল পড়ুয়া নাবালিকা বাঁকড়া এলাকায় বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও বাড়ি ফিরে আসে না। পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে জানতে পারে দুই যুবক একটি গাড়িতে জোর করে তিন নাবালিকাকে(Minor Girls) তুলে নিয়ে যায়। তাদের বিভিন্ন কাজ দেওয়া হবে বলে প্রায়ই প্রলোভন দেওয়া হত বলে অভিযোগ।

এই ঘটনার পরেই এলাকাবাসীর সন্দেহ হয় এই অপহরণের ঘটনায় গ্রামের রাজ মিস্ত্রীরা জড়িত।এরপর তাদের মধ্যে একজনকে গ্রামবাসীরা মারধোর দিতে শিকার করে কারা যুক্ত এই ঘটনাতে।এরপরেই পরিবার গুলির পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে রাতেই অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ গোপীবল্লভপুর থানার হাতিবাড়ি(Hatibari) এলাকা থেকে থেকে তিন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে। তিন নাবালিকাকে নিয়ে পাশের রাজ্যে পালানো চেষ্টা করছিল অভিযুক্তরা। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে তারা । এই ঘটনার সাথে কোন বড় পাচার চক্র যোগ আছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য