জন্মদিন পালন করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ৩ নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, পাতিকলোনি: জন্মদিন পালন করতে গিয়ে খোঁজ মিলছে না তিন নাবালিকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির পাতি কলোনিতে। নিখোঁজ নাবালিকাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শিলিগুড়ির পাতি কলোনির বাসিন্দা দীপা রায়ের জন্মদিন উপলক্ষ্যে বাড়ি থেকে তাঁরা বের হয়। দীপা রায়ের সঙ্গে ছিল মনিকা সরকার ও প্রিয়াঙ্কা শীল। বিকেলে বেরিয়ে সন্ধ্যে পেরিয়ে গেলেো তাঁদের কোনো খোঁজ নেই। বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার রাত থেকেই চলছে তল্লাশি। ২৪ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও তাঁদের হদিশ মেলেনি।

বুধবার সন্ধ্যে নামার পর থেকেই পরিবারের লোকজন নাবালিকাদের খুঁজতে শুরু করে। আত্মীয় স্বজন থেকে শুরু করে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করেন তায়ংরা। কোথাও কোনও খবর না পেয়ে অবশেষে তারা প্রধান নগর থানার দ্বারস্থ হয়। লিখিত অভিযোগ দায়ের করেন মনিকা সরকারের বাবা। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। জানা যায় দীপা রায়, মনিকা সরকার, প্রিয়াঙ্কা শীল সকলেই কবি সুকান্ত স্কুলের ছাত্রী।  তাঁদের কাছে কোনও ফোন ছিল না। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। বাড়ি থেকে বেরিয়ে তাঁরা কোথায় গিয়েছিল। তাঁদের সঙ্গে কারো দেখা হয়েছিল কিনা। শেষ তাঁদের কখন দেখা গিয়েছে, সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। নাবালিকাদের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী ও ওই ৩ নাবালিকার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?