মর্মান্তিক! বাবা-মায়ের অশান্তির বলি ৩ মাসের শিশু, হাওড়ায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, দাসপুর :  বাবা-মায়ের মধ্যে অশান্তি। রাস্তার মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার বলি ৩ মাসের এক শিশু। মর্মান্তিক শিউড়ে ওঠার মত ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপীগঞ্জ–সুলতাননগর সড়কের সয়লা জোড়ামন্দির এলাকায়। রাগের বশে মায়ের কোল থেকে ৩ মাসে সন্তানকে টেনে ফেলায় মৃত্যু একরত্তির।

জানা গিয়েছে, হাওড়ার ভাটোরার বাসিন্দা রাজু দাস ও তার স্ত্রী সালমা খাতুন। স্বামী ও স্ত্রীয়ের মধ্যে অশান্তি চলছিল। তার জেরে  সালমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও ওঠে। হাওড়ায় বাড়ি হলেো তারা থাকত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায়। তিন মাস আগে এই দম্পতির এক সন্তান হয়। তিন মাসের সন্তান সহ স্ত্রীকে বের করে দিয়েছিলেন স্বামী। সেই সমস্যার সমাধান করতে স্ত্রী সালমাকে জোড়ামন্দিরের কাছে ডেকে পাঠিয়েছিলেন রাজু। সালমা সেখানে পৌঁছনোর পরেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। রাগের বশে সালমার কোল থেকে তিন মাসের সন্তানকে টানা হ্যাঁচড়া করা হয়। এতেই আঘাত লাগে ছোট্ট শিশুটির। প্রথমে বিষয়টি না বুঝলেও বোঝার পর সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে যাওয়া হয় সোনাখালি গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছে।

আরও পড়ুন-স্বামীকে কুপিয়ে খুন করে গ্রেফতার স্ত্রী, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

শিশু মৃত্যুর পরে থানায় অভিযোগ জানানো হয়।  অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে রাজু দাসকে আটক করেছে পুলিশ। কী নিয়ে দুজনের মধ্যে অশান্তি, কী কারণে জোড়ামন্দির এলাকায় ডাকা হয়েছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা-মায়ের মধ্যে অশান্তির দাম প্রাণ দিয়ে দিতে হল একরত্তি সন্তানকে। এই ঘটনায় হতবাক স্থানীয়রা।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ