বাংলা সহায়তা কেন্দ্রে চালু হচ্ছে ৩ নয়া পরিষেবা

বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের ৪০টি দফতরের মোট ২৮৩টি প্রকল্পের সুবিধা মেলে। এবার সেই জায়গাতে আরও ৩টি নতুন প্রকল্প যুক্ত হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনামূল্যে রাজ্যের মানুষ যাতে সরকারি পরিষেবার সুযোগ পান তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্র(BSK) চালু করেছেন। এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। আগামী দিনে আরও ১,৪৬৪টি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। চলতি বছরে প্রায় ১১ লাখ ১৬ হাজার মানুষ এই সহায়তা কেন্দ্রগুলি থেকে নানা পরিষেবা বা তথ্য জানার সুযোগ পেয়েছেন। ২০২০ সালের অগাস্ট মাস থেকে রাজ্যে চালু হওয়া বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এতদিন পর্যন্ত প্রায় ৬ কোটি মানুষ পরিষেবা পেয়েছেন। এখনও পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের ৪০টি দফতরের মোট ২৮৩টি প্রকল্পের সুবিধা মেলে। এবার সেই জায়গাতে আরও ৩টি নতুন প্রকল্প যুক্ত হতে চলেছে।

বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সরকারি কাজের সুযোগ পেয়ে থাকেন সাধারণ মানুষ। গ্রামে গ্রামে এই সহায়তা কেন্দ্র One Window Platform পদ্ধতির মাধ্যমে সকারি পরিষেবা প্রদানে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। এবার এই বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবার সংখ্যা আরও খানিকটা বাড়ছে। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এবার রেজিস্ট্রেশনের Stamp Duty Payment প্রদান করা যাবে। এছাড়াও জমির দলিলের কপি পাওয়ার আবেদন করা যাবে। জমির দাগ, খতিয়ান নম্বর সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে দলিলের খোঁজ খবর নেওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে এবার ই-নথিকরণ প্রক্রিয়া চালু হতে চলেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা, বিক্রেতার নাম দিয়ে এবং দলিলের নম্বর দিয়ে দলিলের খোঁজ খবর নিতে পারবেন। পাশাপাশি, e Payment করা বা ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। E-Assessment Slip’র কপিও পেতে পারবেন। একই সঙ্গে পাবেন E – Requisition Slip।

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু