ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন? গাড়ি, হোটেল সব ঠিক, কিন্তু সাফারির টিকিট নিয়ে দুশ্চিন্তা? এবার সেই চিন্তা অনেকটাই কমতে চলেছে। উত্তরবঙ্গের ডুয়ার্সে জঙ্গল সাফারির জন্য ফের অনলাইন বুকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফলে জঙ্গলের গেটে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি অনেকটাই কমতে পারে।

জলদাপাড়া বনবিভাগের তরফে গত বছর ২৭ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল জাতীয় উদ্যানে সাফারির অনলাইন বুকিং। এতদিন টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ‘আগে এলে আগে পাবেন’ এই পদ্ধিততে বুকিং হচ্ছিল। তবে এখন WBSFDA-এর ওয়েবসাইট থেকে অনলাইনে জলদাপাড়া অভয়ারণ্যের সাফারি বুক করা যেতে পারে। এই জঙ্গলে অবশ্য বিভিন্ন সাফারির সুবিধা রয়েছে।

চিলাপাতা কার সাফারি

এই সাফারি শুরু হচ্ছে চিলাপাতা রেঞ্জ অফিস থেকে। তারপর শিকারী রেন, বানিয়া ওয়াচ টাওয়ার, পার্ল রোড, মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার, বানিয়া রুইনস, সিসি লাইন ওয়াচ টাওয়ার ঘুরে ফের চিলাপাতা রেঞ্জ অফিসে ফিরে আসবে।

চিলাপাতা কার সাফারি রুট ২

কোদাল বস্তি রেঞ্জ অফিস থেকে শুরু হচ্ছে এই সাফারি। তারপর হার্ট রোড, মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার, পার্ল রোড, সিসি লাইন ওয়াচ টাওয়ার, বানিয়া রুইনস রয়ে ফের কোদাল বস্তিতে ফিরে আসবে।

মাদারিহাট কার সাফারি

মাদারিহাট এনআইসি, হরিণডাঙা ওয়াচ টাওয়ার, জলদাপাড়া ওয়াচ টাওয়ার, খাওকান্দ পাড়া হয়ে ফের মাদারিহাট এনআইসি-তে ফিরে আসতে হবে এই সাফারিতে। মাদারিহাটের আরও একটি কার সাফারিতে মাদারিহাট এনআইসি, হলং এফআরএইচ, জলদাপাড়া ওয়াচ টাওয়ার, খাওকান্দ পাড়া হয়ে ফের মাদারিহাট এনআইসি-তে ফিরে আসতে হবে।

শালকুমার গেট কার সাফারি

এক্ষেত্রে শালকুমার গেট থেকে শুরু হয়ে হলং এফআরএইচ, হরিণডাঙা ওয়াচ টাওয়ার, জলদাপাড়া ওয়াচ টাওয়ার হয়ে ফের শালকুমার গেটে শেষ হবে সাফারি।

সকাল ৬টা থেকে সাড়ে ৭টা, ৮টা থেকে সাড়ে ৯টা, দুপুর দেড়টা থেকে ৩টে এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত চলে সাফারি। একজনের প্রবেশ মূল্য ২৮০ টাকা। গাড়ি খরচ পড়বে ১২০০ থেকে ১৫০০ টাকা। গাইডের খরচ ৩৫০ টাকা।অনলাইন বুকিং চালু হলে আগে থেকেই পরিকল্পনা করে সাফারির টিকিট নিশ্চিত করার সুযোগ মিলবে। এতে পর্যটকদের সময়ও বাঁচবে, কমবে কাউন্টারে অপেক্ষার ঝামেলাও।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের