খগেন মুর্মু হামলাকাণ্ডে গ্রেফতার বেড়ে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগরাকাটা কাণ্ডে গ্রেফতার বেড়ে হল ৪। বুধবার ৮ অক্টোবর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। এবার জালে আরও দুই। বুধবার একরামুল হক ও গোবিন্দ শর্মাকে গ্রেফতার  করা হয়েছিল। যদিও আটজনের বিরুদ্ধে হওয়া এফআইআরে তাদের নাম ছিল না। এবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল সাহানুর আলম এবং তোফায়েল হোসেন। এদের নামও এফআইআরে নেই। গত সোমবার নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্মু  এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা চালানো হয়।

বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় বুধবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫১ ঘণ্টা পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। নাগরাকাটা থেকেই তাদের গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ এই প্রসঙ্গে জানিয়েছিলেন, দু’জন গ্রেফতার হলেও বাকি দু’জন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। দু’জনকে গ্রেফতার করা হলেও প্রথমে তাদের নাম পরিচয় জানা যায়নি। পরে জানা যায় তাদের নাম একরামুল হোক ও গোবিন্দ শর্বা। ধৃত দু’জন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারেও এখনও কিছু জানায়নি কিছু পুলিশ। গত সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। তখনই তারা বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, লাঠি জুতো নিয়ে দু’জনের ওপরে হামলা চালানো হয়।

পরিকল্পিতভাবে এই হামলা চালান বেশ কয়েকজন। তাতেই মুখে আঘাত লাগে খগেন মুর্মুর। বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পান। বিধায়ক শংকর ঘোষকে লক্ষ্য করে নদী থেকে পাথর তুলে কিছু দুষ্কৃতী ছুঁড়তে থাকে। তাঁর হাতেও চোট লাগে। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বুধবার শঙ্কর ঘোষ ছাড়া পেলেও খগেন মুর্মু এখনো চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। শাসকদলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার নিন্দা করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন এই ধরনের বিক্ষোভকে তাঁরা মোটেই সমর্থন করে না। ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে খগেন মুর্মুকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান আঘাত গুরুতর নয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের