ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪ ভুয়ো উকিল

Share:

নিজস্ব প্রতিনিধি ,ব্যারাকপুর: ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে আইনজীবী সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা, গ্রেফতার চার ভুয়ো উকিল(Fake Lawyer)।ফেসবুকে রিতা দাস নামে এক মহিলা প্রাইভেট লোন পাইয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন । এই বিজ্ঞাপন দিয়ে বহু লোকের কাছ থেকে টাকা নেওয়া হয় । এদের কেউ বনগাঁ কেউ কাঁচরাপাড়া ,কেউ বর্ধমান, কেউ বা বারাসত থেকে প্রতারিত হন। শুক্রবার তাদের বারাকপুর আদালতে আসতে বলা হয়।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের আইনজীবীদের চালচলন দেখে সন্দেহ হয়। তারা চেপে ধরতেই স্বীকার করে নেয় তাঁরা কেউ আদৌ উকিল নন । উকিলের পোশাক পড়ে তারা প্রতারণার জাল পেতেছে। এরপরই বারাকপুর আদালতে(Barrackpore Court) আইনজীবীদের ডাকা হয়। তারা এসে বলে এরা কোন আইনজীবী নয়। এরপর তাঁদের বারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয় । গ্রেফতার হন দুই যুবক এবং দুজন মহিলা। বারাকপুর থানার পুলিশ এদের গ্রেফতার করেছে।

এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। আর কাকে কাকে তাঁরা প্রতারিত করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।যারা প্রতারিত হয়েছেন তাদেরকে বলা হয়েছিল প্রতি লাখে ঋণ নিলে তিন হাজার টাকা করে দিতে হবে। একজন ব্যক্তি ব্যবসার জন্য পাঁচ লাখ টাকার লোন নেবে বলে তাকে ১৫ হাজার টাকা দিতে হয়েছিল ওই ভুয়ো উকিলদের হাতে।এই চক্রের অন্যতম পাণ্ডা পলাতক তন্ময় দাশগুপ্তকে খুঁজছে পুলিশ। এই ফকিররা কোথা থেকে পোশাক গুলি তৈরি করেছিল এবং কতদিন তারা এইরকম প্রতারণার ঘটনা ঘটাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি