নবদ্বীপের চল্লিশ ফুটের শিব মূর্তি পাড়ি দেবে ভিন রাজ্য ত্রিপুরায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: নদীয়ার নবদ্বীপে তৈরী হচ্ছে প্রায় চল্লিশ ফুটের শিব মূর্তি বা আদি যোগীর মূর্তি ।পাড়ি দেবে ভিন রাজ্য ত্রিপুরায়।নবদ্বীপে এবার তৈরি হচ্ছে প্রায় চল্লিশ ফুটের শিব মূর্তি ।যা পাড়ি দেবে ভিন রাজ্য ত্রিপুরায়।নবদ্বীপ(Nabwadip) শহরের কপালীপাড়া এলাকায় মৃৎশিল্পী গৌতম পাল ও তার পনেরো জন সহোযোগি শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরী হচ্ছে এই মূর্তি।শিল্পী গৌতম পাল জানান, বংশ পরম্পরায় তারা এই পেশায় আছেন।অতীতে বাংলাদেশ সহ ভিন রাজ্য একাধিক বার তার নিপুন শিল্প কলায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন দেব দেবীর মূর্তী। তবে এরূপ বৃহৎ আর আদী যোগির মূর্তি এই প্রথম বার তৈরি করছেন।

তিনি আরও জানান, প্রায় দু মাস সময় লাগছে এই মূর্তি তৈরি হতে। নবদ্বীপ ও পার্শ্ববর্তী এলাকার মোট পনেরো(১৫) জন মৃৎশিল্পী কারিগর রোজ কাজ করে চলেছে।প্রথমে বাঁশের বাতা, দিয়ে কাঠামো, পরে তাতে দরমা ও মাটি ব্যাবহার করা হয়েছে, এবং তারপর প্যারিস দিয়ে কাজ হচ্ছে। তিনি আরও জানান, এটি কয়েকটি পার্ট বা খন্ডে করে তৈরী করা হচ্ছে যাতে ভিনরাজ্যে পাঠাতে সুবিধা হয়।তিনি আরও বলেন রং সহ বাকি কাজ ত্রিপুরাতে(Tripura) মন্ডপে বসিয়ে করানো হবে।

আগামী সপ্তাহেই পারি দেবে ভিন রাজ্যে।কিন্তু নবদ্বীপ থেকে ভিনরাজ্যের এত বড় বরাত কিভাবে? প্রশ্নের উত্তরে মৃৎশিল্পী গৌতম পাল বলেন, নবদ্বীপের এক মন্ডপ শিল্পী বা প্যান্ডেল ব্যাবসায়ী কমল সাধুখা, তিনি ত্রিপুরাতে এবছর একটি পুজো মন্ডপ তৈরী করছেন তামিল নাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামেআদিযোগীর আদোলে, আর তার মাধ্যমেই এই কাজের বরাত। আদিযোগী শিব মূর্তিটি হল ৩৪-মিটার-লম্বা (১১২ ফুট), ৪৫-মিটার-দৈর্ঘ্য (১৪৭ ফুট) এবং ২৫-মিটার-প্রস্থের (৮২ ফুট) ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি, যা তামিলনাড়ুর(Tamilnadu) কোয়েম্বাটুরের থিরুনামে অবস্থিত। এটি এটি গিনেস বিশ্ব রেকর্ডে বিশ্বের “সৰ্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য” হিসাবে স্বীকৃতি পায়। তারই অনুকরণে তৈরি হচ্ছে এই মাটির শিব মূর্তি।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের