পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি, রামরাজাতলা: কথায় বলে, বাঘে ছুঁলে আঠেরো ঘা, আর পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা।  তাই পুলিশকে ভয় পায় না এমন মানুষ বিরল। একসময় লালবাজারকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত। এত প্রখর বুদ্ধির গোয়েন্দা এবং পুলিশ আধিকারিকরা ছিলেন যে জটিল সব মামলারও সমাধান হত তুড়িতে। তাই পুলিশকে ভয় পাওয়া এমন কিছু ব্যতিক্রমী ব্যাপার নয়। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে পুকুরে ঝাঁপ দিল এক ডাকাত। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ হাওড়ার জ’গাছা থানা এলাকার রামরাজাতলা স্টেশন রোড সংলগ্ন অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, ধুলাগড় থেকে ধাওয়া করে দুই দুষ্কৃতী সহ একটি গাড়িকে রামরাজাতলা স্টেশন রোড এলাকায় পাঁকরাও করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। দুষ্কৃতীরা যে গাড়িতে যাচ্ছিল তার ভেতরে ডাকাতি করে আনা সামগ্রী ছিল বলে প্রাথমিক অনুমান।

এরপর হাওড়া সিটি পুলিশ গোয়েন্দা বিভাগ ধুলাগড় থেকে গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। শেষ পর্যন্ত রামরাজাতলা স্টেশন রোড সংলগ্ন এলাকায় এসে সেটি পুলিশের নাগালে আসে। কিন্তু দুষ্কৃতীদের ধরতে গেলে দুজনের মধ্যে একজন গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পলাতক দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। কী হয়েছে দেখতে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। তাঁরা ভাবতে পারছে না যে তাঁদের এলাকা থেকে দুষ্কৃতী পালিয়েছে। যে পালিয়ে গিয়েছে সে যদি এলাকায় থেকে ডাকাতির মতো কাণ্ড ঘটায় তখন কী হবে- কারও কারও মনে কাজ করছে এই ভয়ও। সকলেই চাইছেন পুলিশের হাতে দ্রুত ধরা পড়ুক পালিয়ে যাওয়া ডাকাত।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের