চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

দুর্গাপুরের একটি ইটভাঁটা থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধার হল। কেন ওই টাকা সেখানে লুকোনো ছিল, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে উদ্ধার হয়েছে কোটি টাকার পাহাড়, মিলেছে কেজি কেজি সোনা। বেআইনিভাবে পাথর-বালির ব্যবসা করে পাহাড়সমান সম্পত্তি বানিয়েছেন টুলু, তেমনটাই অভিযোগ। এখনও পুলিশের জালে ধরা পড়েনি টুলু। চলছে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি। বীরভূম জুড়ে এমন পরিস্থিতির মধ্যে এবার পড়শি জেলা পশ্চিম বর্ধমান থেকে উদ্ধার হল, কাঁড়ি কাঁড়ি টাকা। দুর্গাপুরের একটি ইটভাঁটা থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধার হল। কেন ওই টাকা সেখানে লুকোনো ছিল, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর, টাকার পাহাড় উদ্ধার হয়েছে দুর্গাপুরের গৌরবাজার এলাকার একটি ইটভাঁটা থেকে। দীর্ঘদিন ধরেই সেটি বন্ধ ছিল। একটি চুরির ঘটনার তদন্তে নেমে ওই ইট ভাঁটায় হানা দেয় পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পায়, ওই চুরির টাকা ইটভাঁটায় লুকিয়ে রাখা হয়েছে। এরপরেই ওই ইটভাঁটায় অভিযানে যায় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর সেখান থেকে অবশেষে বিশাল অঙ্কের টাকা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, একটি চুরির ঘটনায় তদন্তে নেমে ইটভাঁটায় অভিযান চালানো হয়। সেই তদন্তের ভিত্তিতে ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়। তদন্ত চলছে।

তবে ওই টাকার উৎস কী? কোথা থেকে ওই টাকা এনে লুকিয়ে রাখা হয়েছে? চুরির ঘটনার সঙ্গে ওই টাকার কোনও সম্পর্ক আছে? তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ইটভাঁটায় একসময় তৃণমূল নেতা-কর্মীদের যাতায়াত ছিল। নির্বাচনের আগেও যাতায়াত ছিল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূলের নেতাদের। তাঁদের সঙ্গে ওই টাকার সম্পর্ক রয়েছে কিনা, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর