এই মুহূর্তে

পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার আজাদের অ্যাকাউন্টে ৫০ কোটির হদিশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার পাক নাগরিক আজাদ মল্লিকের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ। প্রায় ৫০ কোটি টাকার লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। অভিযোগ, শুধু জাল পাসপোর্টই নয়, জাল ভিসাও তৈরি করত সে। দুবাই, কম্পোডিয়া, মালয়শিয়ার জন্য জাল ভিসা বানাত সে। দুটি ভোটার কার্ড মিলেছে তার নামে।

জাল পাসপোর্ট বানানোর অভিযোগে আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু জাল পাসপোর্টই নয়, জাল ভিসাও বানাত সে। জাল ভিসা বানিয়ে ইউরোপের দেশগুলোতে লোক পাঠাত সে। জাল পাসপোর্ট ও জাল ভিসা বানিয়ে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন করেছে আজাদ। ইডির হাতে এমনই তথ্য এসেছে।

আজাদকে গ্রেফতারের পর তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মোবাইল দেখেই সামনে এসেছে একাধিক তথ্য। যা দেখে চিন্তিত ইডি আধিকারিকরা। মোবাইল থেকে পাকিস্তানে নাগরিকদের সঙ্গে কথোপকথনের তথ্য  পেয়েছে ইডি।  আজাদের দুটি মোবাইল যাচাই করে প্রায় ২০ হাজার পাতার নথি উদ্ধার করেছে ইডি। সঙ্গে ছিল জাল পাসপোর্ট বানানোর প্রচুর ছবি। বহু ভয়েস রেকর্ড উদ্ধার করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সকল ভয়েস রেকর্ড নিয়ে ডিকোড করছে। ওই ভয়েস ওভার শুনে ইডি জানার চেষ্টা করছে, কার সঙ্গে কী কথা হয়েছে। আজাদের সঙ্গে পাক যোদের কথা আগেই সামনে এসেছিল। আজাদের হোয়াটস অ্যাপে একাধিক চ্যাট রয়েছে। সেই চ্যাট দেখিয়ে আজাদকে জিজ্ঞাসাবাদের ভাবনা চিন্তা রয়েছে ইডির। তার অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধামসা-মাদলের তালে ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা

দীর্ঘদিন পলাতক থাকার পর তমান্না খুনে গ্রেপ্তার সাবির, ধৃতের সংখ্যা বেড়ে ১১

কাশ্মীরের টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে,চটকাতলায় অভিনব উদ্যোগ

অপরাজিতার পাপড়ি থেকে তৈরি ‘ব্লু টি’, রোজগারের নয়া দিশা দেখাচ্ছে কৃষকদের

ফের চলন্ত মেট্রোর সামনে যাত্রীর মরণঝাঁপ, ব্লু -লাইনে ট্রেন চলাচল ব্যাহত

বিধানসভা ভোটে ‘মোদি-শাহ-জ্ঞানেশের’ বিরুদ্ধে বাঙালির লড়াই, জানিয়ে দিল তৃণমূলপন্থী বিদ্ধজনরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ