বাগনানে একাধিক বিরোধী শিবিরের ৫০০ নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে

তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYET ELECTION) আগে আরও শক্তিশালী হল বাগনান তৃণমূল কংগ্রেস (TMC)। একাধিক বিরোধী শিবিরের প্রায় ৫০০ নেতা-কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন।

বাগনানের দেউলটিতে এক সভার আয়োজন করেছিল তৃণমূল। গত রবিবারের ওই সভা ছিল ‘কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি’র প্রতিবাদে। সেখানেই বিরোধী শিবিরের প্রায় ৫০০ নেতা এবং কর্মীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অরুনাভ। এদিন তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচন যেন সন্ত্রাসমুক্ত হয়, সে বিষয়ে নজর রাখতে হবে। তৃণমূলের দাবি, বাম, বিজেপি এবং কংগ্রেস থেকে একাধিক নেতা ও কর্মী সবুজ শিবিরে নাম লিখিয়েছে। মোট সংখ্যাটা ৫০০।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিধায়কের বার্তা, জনসংযোগ আরও বাড়াতে হবে। সকলের বিপদে পাশে থাকতে হবে। যারা সদ্য হাতে তুলে নিয়েছেন জোড়াফুল, তাঁদেরকে মানুষের সঙ্গে বেশি করে মেশার নির্দেশও দিয়েছেন বিধায়ক। দলীয় কর্মীদের প্রতি তাঁর নির্দেশ, কাজ করতে হবে মানুষ এবং দলের জন্য। তাঁর কড়া বার্তা, আখের গোছানোর জন্য দল করা যাবে না। সত্যের পথে না চললে দলই জেলে পাঠাবে অভিযুক্তকে।

বিধায়ক বলেন, ভোট মানে মানুষের রায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতেই পারেন। কোনও দলকেই বাধা দেওয়া হবে না। বলেন, এমন কোনও অভিযোগ এলে তিনি নিজে বিডিও অফিসে দাঁড়িয়ে নমিনেশন দেওয়ানোর ব্যবস্থা করবেন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য