শিশু দিবসে ৫২ জন শিশুর চিকিৎসার ভার নিলেন চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: একদিকে যেমন চিকিৎসক, আরেক দিকে মানবিক তিনি। আজকের শিশু দিবসের দিন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক ৫২ জন শিশুর বিনা খরচে চিকিৎসার দায়িত্ব নিলেন। ছোট থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তাদের বিনা ব্যয়ে তিনি চিকিৎসা করবেন। ফ্রি হেলথ কার্ড তৈরি করেন তিনি। সেই কার্ড ৫২ জন শিশুর পরিবারের হাতে তুলে দেন তিনি। আজকের শিশু দিবসের দিন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর(Minister Biplab Roy Chowdhury) উপস্থিতিতে কেক কেটে সমস্ত শিশুদের নিয়ে শিশু দিবস পালন করেন তিনি।

প্রতিটি শিশুকে নিজের হাতে তিনি কেক খাওয়ান। পাশাপাশি তাদের আজ ফ্রিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এমন উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন অনেকেই। এদিকে শিশু দিবসের দিনে শ্রদ্ধার সঙ্গে রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রয়াত নেতা প্রিয় রঞ্জন দাশমুন্সির ৭৬ তম জন্ম দিবস।

দক্ষিণ কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সি (Priyoranjan Das Munsi)বাসগৃহে সামনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন শ্রদ্ধা জানানো হয়।বর্তমানে রাজ্যের শাসক দলের যারা নেতা-নেত্রী রয়েছেন, তাদের সিংহভাগই প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরে রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। প্রিয় রঞ্জন দাশমুন্সি এ রাজ্য তথা ভারতীয় রাজনীতিতে প্রাতিষ্ঠানিকতা লাভ করেছিলেন। স্বল্প বয়সে তিনি যেভাবে সাংসদ হয়েছিলেন এবং বিভিন্ন সময় সাংসদ থাকাকালীন তারা দূরদৃষ্টি তা এবং রাজনৈতিক গভীরতার যেভাবে পরিচয় দিয়েছিলেন তা অভাবনীয়।

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন